আমেরিকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

নিউজার্সি গভর্ণরের উদ্যোগে দিওয়ালি উৎসব উদযাপন

  • আপলোড সময় : ১৭-১১-২০২৩ ০১:১৯:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৩ ০১:২০:৪৭ পূর্বাহ্ন
নিউজার্সি গভর্ণরের উদ্যোগে দিওয়ালি উৎসব উদযাপন
প্রিন্সটন, (নিউজার্সি), ১৭ নভেম্বর : গতকাল বৃহস্পতিবার নিউজার্সি রাজ্যের মাননীয় গভর্ণর ফিল মারফি ও ফাস্ট লেডি টামি মারফির উদ্যোগে ‘দিওয়ালি উৎসব‘ উদযাপন উপলক্ষে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওইদিন বিকেলে প্রিন্সটনের ৩৫৪, স্টকটন স্ট্রীটে অবস্থিত গভর্নরের সরকারী বাসভবন ‘ড্রামথওয়াকেট’ এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল কথামালা, প্রদীপ প্রজ্জলন, নৃত্য পরিবেশনা ও নৈশভোজ।
গভর্ণর ফিল মারফি ও ফাস্ট লেডি টামি মারফির প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দিওয়ালি অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশিত হয়।

গভর্ণর ফিল মারফি ও ফার্ষ্ট লেডি টামি মারফি তাঁদের শুভেচছা বক্তব্যে  “দিওয়ালি” উৎসবে অংশগ্রহণকারী অভ্যাগতদের সুস্বাগত জানান  এবং তাঁদের সাথে দিওয়ালির শুভেচছা বিনিময় করেন।
দিওয়ালি উৎসবে নিউজার্সি রাজ্যে বসবাসরত প্রবাসী হিন্দু সম্প্রদায়ের নেতৃস্হানীয় ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসাবে অংশগ্রহণ করেন।

এই দিওয়ালি উৎসবে অতিথি হিসাবে অন্যান্যদের সাথে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী অংশগ্রহণ করেন। তাঁরা দিওয়ালি উৎসবে  আমন্ত্রণ জানানোর জন্য গভর্ণর ফিল মারফি ও ফার্স্ট লেডি টামি মারফিকে আন্তরিক ধন্যবাদ জানান। 


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল

কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল