আমেরিকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

হবিগঞ্জে শব্দকথার সাহিত্য উৎসব উদযাপন

  • আপলোড সময় : ১৮-১১-২০২৩ ০১:৫১:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৩ ০১:৫১:৩৩ অপরাহ্ন
হবিগঞ্জে শব্দকথার সাহিত্য উৎসব উদযাপন
হবিগঞ্জ, ১৮ নভেম্বর : ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, প্রাচীন নিদর্শন, আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম ও ঐতিহ্যবাহী একটি জনপদ হবিগঞ্জ জেলাকে দেশব্যাপি উপস্থাপন করতে শব্দকথা প্রকাশন আয়োজন করেছে "শব্দকথা সাহিত্য উৎসব-২০২৩"।
আজ শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় শব্দকথা'র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ এর সভাপতিত্বে শব্দকথা'র সহ-সম্পাদক  আখতার উজ্জামান সুমন ও আখতারুজ্জামান তরফদারের সঞ্চালনায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় সংগীতের মাধ্যমে শব্দকথা সাহিত্য উৎসবের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রৈমাসিক শব্দকথা'র সম্পাদকীয় উপদেষ্টা মিলন রশীদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেবী চন্দ, দেশবরেণ্য আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম মাহি, কবি, কথাসাহিত্যিক ও অভিনেতা এবিএম সোহেল রশীদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, ছফিনা-নূর ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুস ছামাদ আজাদ, হবিগঞ্জ জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।
উক্ত অনুষ্ঠানে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য নগদ অর্থসহ ছফিনা-নূর শব্দকথা সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। কবিতায় পুরস্কৃত হয়েছেন কবি নেহাল হাফিজ, কথা সাহিত্যে আয়েশা আহমেদ, প্রবন্ধে একে আজাদ খান, শিশুসাহিত্যে অধ্যাপক হামিদা আনজুমান, শব্দকথা শিশু কিশোর পাণ্ডুলিপি পুরস্কার পেয়েছেন প্রফেসর জাহান আরা খাতুন। সংগীতে বিশেষ অবদানের জন্য উৎসব স্মারক পেয়েছেন দেশবরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আশিকুর রহমান ও বাঁধন মোদক, কৃতিত্ব স্মারক পেয়েছেন প্রচ্ছদশিল্পী আশীষ আচার্য্য ও আখতার উজ্জামান সুমন। অনুষ্ঠানে ত্রৈমাসিক শব্দকথা'র উৎসব সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, "শব্দকথার এই উৎসব হবিগঞ্জের সাহিত্য অঙ্গনে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে এ ধরনের অনুষ্টান আয়োজনে যত ধরনের পৃষ্ঠপোষকতা প্রয়োজন তা করার আশ্বাস ব্যক্ত করেন।"
দিনব্যাপী অনুষ্ঠানের ২য় পর্বে শব্দকথা লেখক পাঠক ফোরামের সাধারণ সম্পাদক হাবিব খোকনের সঞ্চালনায় আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম মাহি'র একক আবৃত্তি ও মোস্তাক বাহার এবং দিতি দাসের পরিচালনায় ধামাইল নাচ, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিয়ের গীত পরিবেশন করা হয়। এছাড়া নবীন, প্রবীণ কবিদের স্বরচিত কবিতা আবৃত্তি অনুষ্ঠানে নতুন মাত্রা যুক্ত করে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা

গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা