আমেরিকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল

দেওয়ান ফরিদ গাজীর ১৩তম মৃত্যুবার্ষিকী কাল

  • আপলোড সময় : ১৮-১১-২০২৩ ০২:০৩:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৩ ০২:০৩:০১ অপরাহ্ন
দেওয়ান ফরিদ গাজীর ১৩তম মৃত্যুবার্ষিকী কাল
হবিগঞ্জ, ১৮ নভেম্বর :বৃহত্তর সিলেট আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, ভাষাসৈনিক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক মন্ত্রী  দেওয়ান ফরিদ গাজীর ১৩তম মৃত্যুবার্ষিকী কাল রোববার। ২০১০ সালের ১৯ নভেম্বর বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় সংসদের সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ছিলেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের উত্তর-পূর্বাঞ্চলীয় রণাঙ্গনের প্রশাসনিক চেয়ারম্যান এবং ৪ ও ৫ নম্বর সেক্টরের বেসামরিক উপদেষ্টা ছিলেন।
দেওয়ান ফরিদ গাজী ১৯২৪ সালের ১ মার্চ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা দেওয়ান হামিদ গাজী।
দেওয়ান ফরিদ গাজী ছাত্রাবস্থায় ১৯৪২ সালে ‘ব্রিটিশ খেদাও’ আন্দোলনে অংশগ্রহণ করেন এবং ১৯৪৩ সালে মুসলিম লীগের অঙ্গ সংগঠন আসাম মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন, ছাত্র ফেডারেশনের আসাম প্রাদেশিক শাখার সহ-সম্পাদক এবং সিলেট এমসি কলেজ শাখার সম্পাদক ছিলেন। ১৯৪৭ সালের গণভোটে তার অবদান ছিল অনেক। ওই সময়ে বঙ্গবন্ধু পাকিস্তানের পক্ষে জনমত গঠনে সিলেটে এলে তার সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দেওয়ান ফরিদ গাজী ১৯৫৩ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত সিলেটের প্রাচীনতম ‘সাপ্তাহিক যুগভেরী’ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৬ সালে তিনি বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলনের স্বপক্ষে সিলেটে দুর্বার জনমত গড়ে তোলেন। ওই সময় আইয়ুব সরকার বঙ্গবন্ধুসহ তাকে গ্রেফতার করে কারাবন্দী করে।
১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, ১৯৭১-এর মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে রাজনীতি শুরু করা এই রাজনীতিবিদ ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে সিলেট-১ আসন থেকে জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) নির্বাচিত হন। বঙ্গবন্ধু সরকারের স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী এবং পরে বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
 দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের পরিবার ও দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের উদ্যোগে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন, হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী এবং মরহুম ফরিদ গাজীর শুভাকাঙ্ক্ষী ও অনুসারীসহ আত্মীয়-স্বজনরা অংশগ্রহণ করবে।
ফরিদ গাজীর ছেলে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি জানান, তাদের গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে এবং নির্বাচনী এলাকা নবীগঞ্জ-বাহুবলের বিভিন্ন দরগা, মসজিদ ও মাদ্রাসায় রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে পুরুষোত্তম মাস উপলক্ষে ধর্মসভা অনুষ্ঠিত 

আটলান্টিক সিটিতে পুরুষোত্তম মাস উপলক্ষে ধর্মসভা অনুষ্ঠিত