আমেরিকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক 

আগুনে পোড়া বগি নিয়ে ঢাকার উদ্দেশ্যে যমুনা এক্সপ্রেস

  • আপলোড সময় : ১৮-১১-২০২৩ ১১:৩৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৩ ১১:৩৬:২৬ অপরাহ্ন
আগুনে পোড়া বগি নিয়ে ঢাকার উদ্দেশ্যে যমুনা এক্সপ্রেস
জামালপুর, ১৯ নভেম্বর (ঢাকা পোস্ট) : জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) মধ্যরাত ১টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়। 
রোববার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত ওই তিনটি বগি নিয়ে যমুনা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সরিষাবাড়ী রেলস্টেশন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেন সরিষাবাড়ী স্টেশনে যথাসময় এসে থেমেছিল । স্টেশন থেকে তারাকান্দির উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় ট্রেনের শেষের একটি বগিতে দুর্বৃত্তরা আগুন দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে দুটি বগি পুরোপুরি পুড়ে গেছে। আরেকটি বগির আংশিক পুড়েছে। রোববার সকাল ৭টায় সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন থেকে আগুনে পোড়া তিন বগি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে গেছে।
সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুস সালাম বলেন, লাইন ক্লিয়ার দেওয়ার পরে ট্রেনটি তারাকান্দির দিকে যাওয়ার সময় মানুষের চিৎকার শুনতে পাই। পরে দেখি ট্রেনের শেষের বগিতে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়। দুটি বগি পুরোপুরি পুড়ে গেছে। আরেকটির আংশিক পুড়েছে। সকাল ৭টায় আগুনে পোড়া তিন বগি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার রুহুল আমীন বলেন, যমুনা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। আরেকটি বগির আংশিক পুড়েছে। খবর পেয়ে দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
সরিষাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ট্রেনে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে তা জানা যায়নি। সরিষাবাড়ী থানা পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে আমরা তদন্ত করছি তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ