আমেরিকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার

স্ত্রীর চিকিৎসা করাতে এসে লাশ হলেন হবিগঞ্জের সীতেশ গোপ

  • আপলোড সময় : ২১-১১-২০২৩ ০২:০৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৩ ০২:০৮:২৮ অপরাহ্ন
স্ত্রীর চিকিৎসা করাতে এসে লাশ হলেন হবিগঞ্জের সীতেশ গোপ
সিলেট, ২১ নভেম্বর : স্ত্রীর চিকিৎসা করাতে সিলেট এসে নিখোঁজ হওয়ার ২ দিন পর সীতেশ চন্দ্র গোপ রতনের (৪৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর গোয়াবাড়ি এলাকার আলীবাহার চা-বাগানের কাটা টিলা থেকে সতীশ গোপের লাশ উদ্ধার করা হয়। নিহত সীতেশ  হবিগঞ্জ সদর উপজেলার ঘোষ পাড়ার রাখাল চন্দ্র গোপের ছেলে।
জানা গেছে. গত ১৬ নভেম্বর সীতেশ সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে সিলেট যান। এদিনই তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। সতীশ চন্দ্রের স্ত্রী ১৮ নভেম্বর রাতে এক সন্তান জন্ম দেন। পরদিন ১৯ নভেম্বর  সন্ধ্যায় নিখোঁজ হন সীতেশ। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে স্বজনরা জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি করেন।
এদিকে আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে স্থানীয় লোকজনেরা আলীবাহার চা বাগানের কাটা টিলায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি দেখতে পান। পরে পরিবারের লোকজন লাশটি সতীশের বলে শনাক্ত করেন। 
পুলিশ বলছে, প্রাথমিক ভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে। নিহতের পেটে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া নিহতের একটি হাতের কিছু অংশ কাটা অবস্থায় পাওয়া গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা