আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

বিজয় দিবস উদযাপনকল্পে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভা

  • আপলোড সময় : ২১-১১-২০২৩ ১১:০১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৩ ১১:১০:৫৪ অপরাহ্ন
বিজয় দিবস উদযাপনকল্পে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভা
আটলান্টিক সিটি, ২১ নভেম্বর : বাঙালী জাতির জীবনে ১৬ ডিসেম্বর এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এদিন নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়। গৌরবোজ্জ্বল এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে  নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে আজ মংগলবার সন্ধ্যায় এক  সভা বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা আবদুর রফিক। 

মনিরুজজামান মনিরের  সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন মাসুদ চৌধুরী, গৌতম নাগ, আবু নসর, বেলাল হোসেন,আব্দুর রহিম, বেলাল উদ্দীন, নূর মোহাম্মদ, জাকিরুল ইসলাম খোকা, মোক্তাদির রহমান,মোঃ বেলাল, রওশনউদদীন ,  সুব্রত  চৌধুরী, আবদুল মান্নান,আহসানুল ইসলাম খান,মুহিবুর রহমান,সিরাজুল হক,আবুল কাসেম,আনিছুর রহমান,মিসেস কাশেম প্রমুখ ।

সভায় বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বিজয় দিবস উপলক্ষে সুধী সমাবেশ, আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সম্মআননা, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় সর্বসম্মতিক্রমে মোক্তাদির রহমানকে আহবায়ক, শেখ কামাল মনজুকে যুগ্ম আহবায়ক, নূর মোহাম্মদকে সদস্য সচিব, বেলাল উদ্দীনকে যুগ্ম সদস্য সচিব ও আব্দুর রহিমকে কোষাধ্যক্ষ করে “বিজয় দিবস উদযাপন কমিটি” গঠন করা হয়েছে।
নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ