আমেরিকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা

মার্কিন নাগরিকদের রাশিয়া ছাড়ার নির্দেশ 

  • আপলোড সময় : ০১-০৪-২০২৩ ০৩:৫১:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৩ ০৩:৫১:২৩ পূর্বাহ্ন
মার্কিন নাগরিকদের রাশিয়া ছাড়ার নির্দেশ 
ওয়াশিংটন, ৩১ মার্চ :  রাশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের দ্রুত সে দেশ ছাড়ার নির্দেশ দিল হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যাঁ পিয়েরে’র এক বিবৃতিতে একথা জানিয়েছেন। মার্কিন বিদেশমন্ত্রীও একই কথা বলেছেন। প্রসঙ্গত, রাশিয়ায় একজন মার্কিন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় জো বাইডেন প্রশাসন উদ্বিগ্ন। 
ওয়াল স্ট্রিট জার্নালের ওই সাংবাদিককে গ্রেপ্তারের পরেই টুইটে মার্কিন বিদেশমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, ‘রাশিয়ায় থাকা আমেরিকার বাসিন্দারা দ্রুত সে দেশ ছাড়ুন।’‌ রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়েছে মার্কিন সাংবাদিক ইভান গার্শকোভিচকে। মস্কোর আদালত ২৯ মে পর্যন্ত জেলে রাখার নির্দেশ দিয়েছে মার্কিন সাংবাদিককে। সাংবাদিক ইভান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তবে দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত জেল হতে পারে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২

ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২