আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

ডেমরায় বাসের ধাক্কায় নারীসহ লেগুনার তিন যাত্রী নিহত

  • আপলোড সময় : ২৩-১১-২০২৩ ০১:৩৬:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৩ ০১:৩৬:০১ পূর্বাহ্ন
ডেমরায় বাসের ধাক্কায় নারীসহ লেগুনার তিন যাত্রী নিহত
ছবি- সংগৃহীত (ফেসবুক)

ঢাকা, ২৩ নভেম্বর (ঢাকা পোস্ট) : রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় দুই নারীসহ লেগুনার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই যাত্রী। প্রাথমিকভাবে তাদের নামপরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর দুই নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল।
তিনি জানান, আজ সকাল সোয়া ৯টার দিকে ডেমরা থানার পাইটি নামক এলাকায় আসিয়ান নামে একটি যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষ হয়। এতে ছয়জন গুরুতর আহত হয়। পরে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের নামপরিচয় এখনো জানতে পারিনি। তবে আহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মাইনউদ্দিন (৩৬), মো. শামীম (৩৭) ও অজ্ঞাত পুরুষ (২৬)।
এ কর্মকর্তা আরও বলেন, নিহতদের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। থানার আরেকটি টিমকে ঘটনাস্থলে খোঁজখবর নিতে পাঠিয়েছি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন চিকিৎসক।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বাস ও লেগুনা আটক করা হয়েছে। তবে পরিবহন দুটির চালক বা সহকারী কাউকেই আটক করা যায়নি। তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ