আমেরিকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুলির শব্দে কেঁপে উঠল মুসকেগন, নিহত ২, আহত ৩ স্কুলে গণহত্যার হুমকি : যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতিকে গলা কেটে হত্যা, এলাকায় আতঙ্ক ৪০১ মিলিয়ন ডলারের উপহার, নতুন যুগে এমএসইউ অ্যাথলেটিক্স প্রাক্তন ন্যাশনাল হকি লিগ খেলোয়াড় যৌন নির্যাতনের অভিযোগে বিচারের মুখোমুখি জাতীয় অভিবাসন দমন অভিযান মিশিগানের শ্রেণীকক্ষে উদ্বেগ বাড়াচ্ছে স্টার্লিং হাইটসে মানসিক সমস্যা থাকা সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ ডেট্রয়েটে গুলিতে  নিহত ১, আহত ১ এয়ার অ্যাম্বুলেন্স না আসায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়েছে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বৈধ   এভারকেয়ারে খালেদা জিয়াকে দেখতে গেলেন তিন বাহিনীর প্রধান খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন, গুজবে কান দেবেন না : ডা. জাহিদ খালেদা জিয়াকে ‘ভিআইপি’ ঘোষণা, নিরাপত্তায় পাবেন এসএসএফ সাউথফিল্ড হোটেলের পার্কিং লটে গুলিতে এক ব্যক্তি নিহত হ্যামট্রাম্যাক পুলিশ অফিসারের বিরুদ্ধে স্ত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ খারিজ বেগম খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল, ভেন্টিলেশনে রাখা হয়েছে জাতীয় নির্বাচনের আগে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিলেন প্লট কেলেঙ্কারি : শেখ হাসিনা, রেহানা, টিউলিপ সিদ্দিক দণ্ডিত থ্যাঙ্কসগিভিংয়ের পর তুষারঝড়ে ডেট্রয়েটে ভ্রমণ বিপর্যস্ত

সেন্ট্রাল ফ্লোরিডায় বাংলাদেশ সোসাইটির থ্যাংকসগিভিং পার্টি 

  • আপলোড সময় : ২৮-১১-২০২৩ ০৩:০২:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৩ ০৩:০২:৫৭ পূর্বাহ্ন
সেন্ট্রাল ফ্লোরিডায় বাংলাদেশ সোসাইটির থ্যাংকসগিভিং পার্টি 
সেন্ট্রাল ফ্লোরিডা, ২৮ নভেম্বর :  সেন্ট্রাল ফ্লোরিডা সবচেয়ে পুরোনো সংগঠন বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডার উদ্যোগে গত ২৩ নভেম্বর বৃহস্পতিবার কিসিমির লেকফ্ন্ট পার্কে থ্যাংকস গিভিং পার্টি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন থেকে ধারাবাহিক ভাবে থ্যাংকসগিভিং পার্টির আয়োজন করে আসছে। যখন সেন্ট্রাল ফ্লোরিডায় কোন সংগঠন আত্মপ্রকাশ করেনি, তখন কিসিমির পুরোনো রেসিডেন্ট বাংলাদেশীরা থ্যাংকসগিভিং পার্টি করতেন ১০/১৫ টা ফ্যামিলী মিলে। সেই রেসিডেন্ট এর সংখ্যা এখন দুই শত এর কাছাকাছি। পাশাপাশি ওরলান্ডো ও আশে পাশের সিটির বাংলাদেশীরা সবাই কিসিমিতে অনুষ্ঠিত থ্যাংকসগিভিং পার্টিতে এসেছিলেন। যা ছিল সর্বকালের রেকর্ডস সংখ্যক বাংলাদেশীদের উপস্থিতি। অনেকের সাথে আলাপ করে জানা গেছে, পাচ শত এর কম বেশী প্রবাসীরা ছিলেন সোসাইটির আয়োজনে থ্যাংকসগিভিং পার্টিতে।

কিসিমির লেক ফন্ট পার্কটা বিশাল তাই সবাই ছড়িয়ে ছিটিয়ে আনন্দ উপভোগ করেন। দুপুর ১২ টার পর থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ছিল সকলের উপস্থিতি। বাংলাদেশ সোসাইটির সভাপতি রোমেল আহমদ ও সাধারন সম্পাদক ইউনুস হোসেন  জানান, আমাদের পুর্ব প্রস্তুতি ছিল, অনেকেই আসবেন, তাই আমরা সকলকে আনন্দ দেবার চেষ্টা করেছি। ছিল ক্যারাম প্রতিযোগীতা ও মহিলা/শিশুদের নানা ইভেন্ট। ফ্রেস টার্কি কুক করে পরিবেশন করা হয়। 
ভেন্যু হিসাবে কিসিমি লেকফ্ন্ট পার্কটা সকলের পছন্দের। তাছাড়া কিসিমিতে সবচেয়ে বেশী বাংলাদেশী প্রবাসীরা থাকেন। তাই সোসাইটির থ্যাংকসগিভিং পার্টিতে সবার অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। দেশ ক্যাপিটাল এর মর্টগেজ ব্যাংকার তাতন আহমদ খাবার স্পন্সরশীপ করেন। অনেকের আর্থিক সহযোগীতায় সোসাইটির অনুষ্ঠাটি  সফলতা লাভ করে। 

ক্যারম প্রতিযোগিতা, বাচ্চাদের নানা স্পোর্টস ও মহিলাদের হাড়ি ভাংগা ও পিলো রেস ছিল বেশ উপভোগ্য। যাদের সহযোগীতায় ও সার্বিক তত্ত্বাবধানে টার্কি পার্টি সফলতা পায় তারা হলেন- ফরহাদ হোসেন বাবলা, মোয়াজ্জেম ইকবাল, সামসুদ তোহা, রোমেল আহমদ, ইউনুস হোসেন, জাহাঙ্গীর আলম, লিপি, মিলি, এহসান, আলম, মইনুল হোসেন, সাহেদ, তাতন, মিলন, ওয়ারেস, ছমির, মনির, সম্পদ, রিফাত, সেলিম, আপেল, তোফায়েল, সাইদুল, সোহাগ, সফিক, হাডু, আলভি প্রমুখ। 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকল খেলাধুলায় বিজয়ীদের পুরস্কার প্রদান করেন সোসাইটির নেতৃবৃন্দ। আনন্দ উচ্ছাস ও কমিউনিটি গেটটুগেদারে মেতে ছিলেন দিনব্যাপী সেন্ট্রাল ফ্লোরিডার প্রবাসীরা। পাশাপাশি  আয়োজক বাংলাদেশ সোসাইটিকে সবাই ধন্যবাদ জানান উপস্থিত সবাই।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেধা ও অধ্যবসায়ের বিজয় : ব্যারিস্টার হলেন মাধবপুরের তানিয়া জুই

মেধা ও অধ্যবসায়ের বিজয় : ব্যারিস্টার হলেন মাধবপুরের তানিয়া জুই