আমেরিকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ

মানব পাচারের দায়ে মিশিগানে এক ব্যক্তির ১০০ বছরের কারাদণ্ড

  • আপলোড সময় : ২৯-১১-২০২৩ ১২:০৫:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৩ ১২:০৫:৪৪ পূর্বাহ্ন
মানব পাচারের দায়ে মিশিগানে এক ব্যক্তির ১০০ বছরের কারাদণ্ড
ওকল্যান্ড কাউন্টি, ২৯ নভেম্বর : ওকল্যান্ড কাউন্টি প্রসিকিউটর অফিস জানিয়েছে, মানবপাচারের দায়ে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে  ৭৫ থেকে ১শ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বরে স্টিং অপারেশনের সময় গ্রেপ্তার হওয়ার আগে রিচার্ড কোলম্যান ১১টি অপরাধমূলক অভিযোগ এবং ২০ জনেরও বেশি নারীকে মানব পাচারের অভিযোগে অভিযুক্ত ছিলেন। 
মঙ্গলবার ওকল্যান্ড কাউন্টির ষষ্ঠ জুডিশিয়াল সার্কিট কোর্টে রিচার্ড কোলম্যানকে ৭৫ থেকে ১০০ বছরের কারাদণ্ড দেন বিচারক চেরিল ম্যাথিউস। প্রসিকিউটর কারেন ম্যাকডোনাল্ড এক বিবৃতিতে বলেন, তার বিরুদ্ধে মানব পাচার, প্রথম মাত্রার অপরাধমূলক যৌন আচরণ, তৃতীয় মাত্রার অপরাধমূলক যৌন আচরণ এবং একটি ড্রাগ হাউজ রক্ষণাবেক্ষণের বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বরে, কোলম্যানকে গ্রেপ্তার করা হয়েছিল যখন একটি স্টিং অপারেশনে দু'জন ভুক্তভোগীকে চিহ্নিত করা হয়। ভুক্তভোগীরা বলেন যে, তিনি তাদেরকে পাচার করেছিলেন। তদন্তে দেখা গেছে, কোলম্যান দ্বারা নির্যাতিত ও পাচারের শিকার হয়েছেন ২০ জনেরও বেশি মহিলা। তবে কবে এই ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে আট দিনের বিচারের সময় বেশ কয়েকজন ভুক্তভোগী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন। সব অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়।  প্রসিকিউটর বলেলেন যে, ভুক্তভোগীদের সাহসিকতা এবং কাউন্টির পাচার ইউনিটের কর্মকর্তাদের প্রচেষ্টার কারণে দোষী সাব্যস্ত করা সম্ভব হয়েছিল। ম্যাকডোনাল্ড বলেন, আমার অফিস সহিংস অপরাধ এবং মানব পাচারের দিকে মনোনিবেশ করে, এ কারণেই আমি প্রসিকিউটর অফিসের মধ্যে প্রথম ট্র্যাফিকিং ইউনিট গঠন করেছি। এই আসামীর দোষী সাব্যস্ত হওয়া এবং শাস্তি আমাদের সম্প্রদায়কে নিরাপদ করে তোলে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন

হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন