আমেরিকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা

হবিগঞ্জ-১ আসনে বিদ্রোহী ২ জনসহ ৫ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

  • আপলোড সময় : ৩০-১১-২০২৩ ১০:৩১:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৩ ১০:৩১:৩৮ পূর্বাহ্ন
হবিগঞ্জ-১ আসনে বিদ্রোহী ২ জনসহ ৫ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
নবীগঞ্জ, ৩০ নভেম্বর : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি ও আওয়ামীলীগের স্বতন্ত্র বিদ্রোহী দুই জনসহ মোট ৫ জন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীরা হলেন আওয়ামীলীগের সংরক্ষিত আসনের সাবেক এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী ও মনোনয়ন বঞ্চিত বর্তমান এমপির সহোদর ও পিএস মোহাম্মদ শাহেদ গাজী।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নবীগঞ্জ-বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা। এসময় অফিসের বাহিরে আওয়ামীলীগ ও জাতীয় পাটির প্রার্থীরা বিশাল শো-ডাউন করেন।
দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অনুপম দাশ অনুপের হাতে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী।

 বিকেলে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক এমপি এম,এ মুনিম চৌধুরী বাবু ও স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও বর্তমান এমপির পিএস মোহাম্মদ শাহেদ গাজী মনোনয়ন পত্র জমা দেন। অন্যদিকে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমার হাতে মনোনয়ন পত্র দাখিল করেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। ঢাকায় অবস্থান করে অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী মইনুর রশীদ চৌধুরী নামের একজন।

মনোনয়ন পত্র দাখিল শেষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে নবীগঞ্জ-বাহুবলে পাঠিয়েছেন। আমি আওয়ামী লীগের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দিতে চাই। যারা আমাদের দলের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারা দলীয় নির্দেশনা মোতাবেক নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করবেন। আর না হয় দল থেকে বহিঃস্কার হতে হবে।
জাতীয় পাটির মনোনীত প্রার্থী সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু বলেন, আওয়ামীলীগ ও জাতীয় পার্টির মধ্যে এখন কোনো জোট হয়নি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি একক ভাবে অংশগ্রহণ করছে, আমি ২০১৪ সালে সংসদ সদস্য হয়ে এই আসনে অবকাঠামোগত উন্নয়নসহ অনেক উন্নয়ন করেছি, আশা করছি মানুষ লাঙল মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।

তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী মইনুর রশীদ চৌধুরী 

স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোহাম্মদ শাহেদ গাজী বলেন, প্রধানমন্ত্রী নির্বাচন অংশগ্রহণমূলক করতে স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থী হতে উৎসাহ দেয়ায় আমি প্রার্থী হয়েছি, দলের সিদ্ধান্ত যদি পরিবর্তন হয় এবং মনোনয়ন প্রত্যাহার করার নির্দেশনা আসে অবশ্যই আমি মনোনয়ন প্রত্যাহার করে নৌকার বিজয় সুনিশ্চিত করতে কাজ করবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের ডামি প্রার্থী হয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আজ বর্ণাঢ্য আয়োজনে সিবিসাস নাইট

আজ বর্ণাঢ্য আয়োজনে সিবিসাস নাইট