আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

পিতৃহারা হলেন লেখক- সাংবাদিক সুব্রত চৌধুরী ॥ বিভিন্ন মহলের শোক

  • আপলোড সময় : ০১-১২-২০২৩ ১১:২৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৩ ১১:২৭:৩৭ অপরাহ্ন
পিতৃহারা হলেন লেখক- সাংবাদিক সুব্রত চৌধুরী ॥ বিভিন্ন মহলের শোক
আটলান্টিক, ১ ডিসেম্বর : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি নিবাসী লেখক-  সাংবাদিক সুব্রত চৌধুরী পিতৃহারা হলেন। তাঁর পিতা দীপেশ চৌধুরী দীর্ঘদিন রোগভোগের পর গত ২৮ নভেম্বর, মঙ্গলবার রাত ১০ টা ২৮ মিনিটে চট্টগ্রামের একটি ক্লিনিকে মৃত্যুবরন করেন। চট্টগ্রামের পটিয়া উপজেলার গুয়াতলী গ্রামের সন্তান দীপেশ চৌধুরীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর পিতা স্বর্গীয় হেমেন্দু বিকাশ চৌধুরী ও মাতা স্বর্গীয়া সুজলা রানী চৌধুরী। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চট্টগ্রামে কর্মরত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনি ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর  ছোট ছেলে কানাডা প্রবাসী। গত ২৮ নভেম্বর, মঙ্গলবার রাতে চট্টগ্রামের বলুয়ারদীঘি মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
তৎকালীন  জাতীয় শ্রমিক লীগ নেতা দীপেশ চৌধুরী পঁচাত্তরের ১৫ আগষ্ট  বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে বিদ্রোহ করেন এবং যুবলীগ নেতা মৌলভী সৈয়দের নেতৃত্বে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন। চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীসহ আরো অনেকে এই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। প্রতিরোধ আন্দোলনে অংশগ্রহণের কারনে  তিনি সেনাবাহিনীর ইন্টারোগেশন সেলে  অমানুষিক নির্যাতনের শিকার হন। তৎকালীন  সরকার তাঁকে আলোচিত ষড়যন্ত্রমূলক মামলা “চট্টগ্রাম ষড়যন্ত্র মামলায় আসামী করেন এবং দীর্ঘ দুই বছরেরও অধিককাল তিনি কারাবরণ করেন।

দীপেশ চৌধুরীর মৃত্যুতে কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ, নিউ জার্সি রাজ্য সিনেটর ভিন্স পলিসতিনা , এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, এসেম্বলিওম্যান ক্লারা সুইফট, আটলান্টিক  সিটির মেয়র মার্টি স্মল, আটলান্টিক কাউন্টির কমিশনার এট লারজ কারেন ফিৎজপ্যাটরিক,আটলান্টিক সিটি কাউন্সিল সভাপতি এ্যারন রেনডলফ, সিটি কাউন্সিল সহ সভাপতি কলিম শাহবাজ, কাউন্সিলম্যান মোঃ হোসাইন মোর্শেদ, কাউন্সিলম্যান এম আনজুম জিয়া, কাউন্সিলম্যান জেসি কার্টজ, কাউন্সিলম্যান এট লারজ জর্জ টিবিট, কাউন্সিলওম্যান এট লারজ স্টিফেনি মার্শাল, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান, আটলান্টিক সিটির পাবলিক স্কুল সমূহের সুপারিনটেনডেনট ডঃ লা কোয়েটা স্মল, আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ  সভাপতি শে স্টিল, সহসভাপতি প্যাটরিসিয়া বেইলি, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান, সাধারন সম্পাদক মোঃ সোহেল আহমদ প্রমুখ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি