আমেরিকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ

সৌদিতে রাস্তা পারাপারের সময় বাংলাদেশী যুবক নিহত

  • আপলোড সময় : ০৩-১২-২০২৩ ১০:৪৮:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৩ ১০:৪৮:০৩ পূর্বাহ্ন
সৌদিতে রাস্তা পারাপারের সময় বাংলাদেশী যুবক নিহত
মাধবপুর, (হবিগঞ্জ) ৩ ডিসেম্বর : সৌদি আরবের রিয়াদে রাস্তা পারাপারের সময় মাধবপুরের এক রেমিটেন্স খন্দকার মারুফ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে রিয়াদ শহরে এ ঘটনা ঘটে। নিহত মারুফ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের সুন্দাদিল গ্রামের খন্দকার মোস্তফ আলীর ছেলে।
তার ভাই পল্লী চিকিৎসক খন্দকার রিকন জানান, ৪ভাই সহ সৌদি আরবের রিয়াদে থাকতেন মারুফ। শনিবার সৌদি সময় সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে মারুফ কাজ শেষে বাসায় ফিরছিলেন। রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ী তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
সৌদি প্রবাসী তার অপর ভাই আবুল বাশার রাতেই এ মৃত্যুর খবরটি নিশ্চিত করেন বাড়িতে। রেমিটেন্স যুদ্ধা মারুফের অকাল মৃত্যুতে তার পরিবার সহ গ্রামে নেমে আসে বিষদের ছায়া।
প্রায় ৭ বছর পূর্বে তিনি আর্থিক স্বচ্ছতা ফিরাতে সৌদি আরব যান। তারপরে পরিবার পরিজন নিয়ে ভালোই কাটছিল তার সংসার। মারুফের দুই ছেলে ও একটি মেয়ে রয়েছে। ছেলের মৃত্যুর খবরে বৃদ্ধ মা এখন পাগল প্রায়।
নিহত মারুফের মৃতদেহ রিয়াদের একটি হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে। এক সপ্তাহের মধ্যেই মৃতদেহ দেশে ফিরিয়ে আনতে চায় পরিবার। এজন্য সরকারের সহযোগিতা চায় পরিবারটি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সুনামগঞ্জ থেকেই অবৈধ অভিবাসন রোধে সচেতনতার সূচনা : প্রবাসী কল্যাণমন্ত্রী

সুনামগঞ্জ থেকেই অবৈধ অভিবাসন রোধে সচেতনতার সূচনা : প্রবাসী কল্যাণমন্ত্রী