আমেরিকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল লেক মিশিগানে ভূমিকম্প মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ ডেট্রয়েটের পশ্চিম প্রান্তে গাড়ি দুর্ঘটনা ও গুলিতে মৃত্যু, তদন্তে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বিরুদ্ধে হুমকির অভিযোগে গ্রেপ্তার কাইল ব্রাউন এক হাজার ছুঁইছুঁই আক্রান্ত, মিশিগানে দ্রুত ছড়াচ্ছে পরজীবীজনিত ডায়রিয়া ফিলাডেলফিয়ায় বাংলাদেশি ডোরড্যাশ চালককে কাছ থেকে গুলি করে হত্যা মিশিগানে পরজীবী-জনিত ডায়রিয়ার ভয়াবহ হানা, আক্রান্ত ৭০০ ছাড়াল হ্যামট্রাম্যাকে আতশবাজি নিয়ে বিশৃঙ্খলা, সন্দেহভাজনদের শনাক্ত করছে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে অনলাইন হুমকি, নিরাপত্তা জোরদার ৬৭ মিনিটের ধাক্কা সামলে মেসিরা কোয়ার্টার ফাইনালে

বাসসের চেয়ারম্যান হলেন মরতুজা আহমদ

  • আপলোড সময় : ০৫-১২-২০২৩ ১১:২৪:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৩ ১১:২৪:০৬ পূর্বাহ্ন
বাসসের চেয়ারম্যান হলেন মরতুজা আহমদ
হবিগঞ্জ, ৫ ডিসেম্বর : সাবেক প্রধান তথ্য কমিশনার ও সিলেট বিভাগের কৃতি সন্তান মরতুজা আহমদ রাষ্ট্রয়াত্ব সংবাদ সংস্থা বাসস পরিচালনা পর্যদের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। গত ২৩ নভেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় প্রেস শাখা-১ এর উপ সচিব ড. ভেনিসা রড্রিক্স রাষ্ট্রপতির আদেশক্রমে এক এই পর্যদ ঘটনের প্রজ্ঞাপন জারি করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিকীর
স্থলাভিষিক্ত হয়েছেন।
১৩ সদস্য নতুন পর্যদের অন্যান্য পরিচালকরা হলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের যুগ্মসচিব (প্রেস), অর্থ মন্ত্রনালয়ের নূন্যতম যুগ্মসচিব পদের একজন কর্মকর্তা, জননিরাপত্তা বিভাগের অনুন্য যুগ্মসচিব পদের একজন কর্মকর্তা, প্রধান তথ্য অফিসার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক বাসস, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, দি পিপলস লাইফ পত্রিকার সম্পাদক আজিজুল ইসলাম ভূইয়া, দৈনিক আজাদী সম্পাদক আব্দুল মালেক, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি দক্ষতা সম্পন্ন যুগ্মসচিব পদের একজন কর্মকর্তা ও বাসসের বিশেষ প্রতিনিধি মাহফুজা জেসমিন।
মরতুজা আহমদ ১৯৮২ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। সুনামগঞ্জের ধরমপাশায় জন্ম নেওয়া মরতুজা আহমদ দীর্ঘদিন তথ্য সচিবের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবের দায়িত্বে ছিলেন।
পরবর্তীতে প্রধান তথ্য কমিশনার হিসেবে তথ্য কমিশনে মরতুজা আহমদকে নিয়োগ দেয় সরকার। তিনি নোয়াখালী সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা সিটির সাবেক ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ বেতারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সামরিক ভূমি ও সেনানিবাস বিভাগের পরিচালক ছিলেন। তার স্ত্রী নাছিমা শামীম ছিলেন
সিভিল এভিয়েশনের উর্দ্বতন কর্মকর্তা।
মরতুজা আহমদ হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীর কনিষ্ট ভায়রা ভাই। মরতুজা আহমেদ এর স্ত্রী নাছিমা শামীম শহীদ উদ্দিন এর স্ত্রী অধ্যাপক শওকত আরার ছোট বোন। হবিগঞ্জের সাংবাদিকদের সাথে মরতুজ আহমদ এর রয়েছে তার ভাল সম্পর্ক।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাঁচ দশক ধরে প্রতিশ্রুতি, খোয়াই  নদীর ওপর সেতু এখনো অধরা

পাঁচ দশক ধরে প্রতিশ্রুতি, খোয়াই  নদীর ওপর সেতু এখনো অধরা