আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

মাসজুড়ে লাখাইয়ের ৭টি মসজিদে ইফতার বিতরণ করবেন এটর্নী মঈন চৌধুরী

  • আপলোড সময় : ০১-০৪-২০২৩ ১০:০২:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৩ ১০:০২:১৬ অপরাহ্ন
মাসজুড়ে লাখাইয়ের ৭টি মসজিদে ইফতার বিতরণ করবেন এটর্নী মঈন চৌধুরী
লাখাই, (হবিগঞ্জ) ০১ এপ্রিল : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার কাটিহারা গ্রামের কৃতীসন্তান আমেরিকার কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এর্টনী মঈন চৌধুরীর উদ্যোগে তার নিজগ্রামের ৭টি মসজিদ ও মাদ্রাসায় পুরো রমজান মাস জুড়ে  ইফতার সামগ্রী প্রদান করা হবে। এছাড়াও  লাখাই উপজেলার প্রতিটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের প্রদান করা হবে সম্মানীভাতা। 
এর্টনী মঈন চৌধুরীর চাচাতো ভাই খোকন চৌধুরী জানান, সূদুর প্রবাস থেকে প্রতিবছর রমজান মাস আসলেই তিনি এ   উদ্যোগ গ্রহন করেন। তাছাড়াও তিনি এবং তার ৬ জন  ভাইয়ের নিজস্ব অর্থায়নে তার মরহুম পিতা দানবীর আব্দুল মতিন চৌধুরীর নামে একাধিক মসজিদ  নির্মাণ করা হয়েছে। তার মায়ের নামে নির্মিত হয়েছে নিজগ্রামের মক্তব এবং একাধিক মসজিদ ও মাদ্রাসার ছাত্রাবাস। 
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান, মরহুম আব্দুল মতিন চৌধুরীর সন্তানেরা প্রতিষ্ঠিত এবং সূদুর আমেরিকা থেকেও নিজগ্রামের অসহায় ও গরীব মানুষদের সহায়তা করেন। উনার সন্তান আমেরিকা প্রবাসী ওয়াছি চৌধুরী ইতিমধ্যে লাখাই উপজেলার ২৮/৩০ টি স্কুলে নিজ অর্থায়নে আর্সেনিকমুক্ত টিউবওয়েল স্থাপন করেছেন এবং বিভিন্ন সাহায্য - সহযোগিতা অব্যাহত রেখেছেন । 
কাটিহারা সিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার জানান, মরহুম আব্দুল মতিন চৌধুরীর ৭ জন ছেলের  উদ্যোগে  এ মাদ্রাসায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে একটি ছাত্রাবাস নির্মান করা হয়েছে এবং মাদ্রাসা চত্বরে  ৩০/৩৫ লক্ষ টাকা ব্যয়ে একটি মসজিদ নির্মান করা হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন