আমেরিকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন

সাংবাদিক সুব্রত চৌধুরীর পিতা ও শ্বশুরের আত্মার শান্তি কামনায় ধর্মসভা

  • আপলোড সময় : ০৯-১২-২০২৩ ১১:২৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৩ ১১:২৮:৫২ অপরাহ্ন
সাংবাদিক সুব্রত চৌধুরীর পিতা ও শ্বশুরের আত্মার শান্তি কামনায় ধর্মসভা
আটলান্টিক সিটি, ৯ ডিসেম্বর : নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরীর প্রয়াত পিতা দীপেশ চৌধুরী ও লাকী চৌধুরীর প্রয়াত পিতা  শৈবাল শংকর চৌধুরীর বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনা করার জন্য এই ধর্মসভার আয়োজন করা হয়।

আয়োজকদ্বয়ের  চেলসি হাইটস্থ  বাসভবনে অনুষ্ঠিত ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সমবেত প্রার্থনা, ভাগবত কথা, নাম কীর্তন, গীতা পাঠ, জপমালা, ভজন ইত্যাদি। ধর্মসভায় উপস্থিত ভক্তবৃন্দ প্রয়াত দীপেশ চৌধুরী ও প্রয়াত শৈবাল শংকর চৌধুরীর আত্মার সদগতি ও শান্তি কামনা করে জগৎ পিতার কাছে করজোড়ে প্রার্থনা করেন, “দু:খ ব্যথার সকল গ্লানি দাও মুছিয়ে দাও।” এছাড়া  পরম করুনাময়  প্রয়াতদের যেন স্বর্গের শ্রেষ্ঠ আসন দান করেন সেজন্যও তাঁরা  প্রার্থনা করেন।

ধর্মসভায়  সম্মিলিত কন্ঠে ধ্বনিত-প্রতিধ্বনিত হতে থাকে ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’, আর তা অপূর্ব এক সুর মূর্ছনার সৃষ্টি করে। কৃষ্ণভক্ত সুমন মজুমদার, তৃপ্তি সরকার, শ্যামল চক্রবর্তী, মেরি দে, রুমি মল্লিক, সজল চক্রবর্তী, বাবুল দেব,সুনীল দাশ, অনীক চৌধুরী, রীতা চৌধুরী,ধীমান পাল, সজল দাশ, সুমি মজুমদার,ক্ষমা সরকার,  জয়দেব কর্মকার,লাকী চৌধুরী প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।

ধর্মসভায় অংশগ্রহনকারী ভক্তবৃন্দের সম্মিলিত কোরাসে হরিনাম সংকীর্তনের সুললিত সুর, ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’ এ অদ্ভুত এক ভালো লাগায় আচ্ছন্ন হয়ে পড়ে সবার মনপ্রাণ। ধর্মসভা শেষে  সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ

বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ