আমেরিকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ওয়াশিংটন টাউনশীপে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২

  • আপলোড সময় : ১১-১২-২০২৩ ১০:৪৭:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৩ ১০:৪৭:০৬ পূর্বাহ্ন
ওয়াশিংটন টাউনশীপে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
ওয়াশিংটন টাউনশিপ, ১১ ডিসেম্বর : উত্তরাঞ্চলীয় ম্যাকম্ব কাউন্টির ভ্যান ডাইক রোডে গতকাল তিনটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। ম্যাকম্ব কাউন্টি শেরিফের ডেপুটিদের দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ওয়াশিংটন টাউনশিপের ভ্যান ডাইক এবং ওয়েস্ট রোডে একটি দুর্ঘটনার জন্য ডাকা হয়েছিল। 
কর্মকর্তারা জানান, ডেপুটিরা এসে তিনটি গাড়ি দেখতে পান, যেগুলোর মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে এবং রাস্তার পাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা তৎক্ষণাৎ সহায়তা প্রদান শুরু করে এবং রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। চিকিৎসকরা এসে আহতদের হাসপাতালে নিয়ে যান। 
কর্মকর্তারা জানিয়েছেন, ওকল্যান্ড টাউনশিপের ৫৮ বছর বয়সী এক চালক মধ্যরেখা অতিক্রম করে ভ্যান ডাইক রোডে দক্ষিণে ফোর্ড ব্রঙ্কো চালাচ্ছিলেন। তিনি রৌপ্য রঙের একটি টয়োটা প্রিয়সকে আঘাত করেন। এ সময় ধূসর রঙের ক্রিসলার ২০০  টয়োটার পেছনে ধাক্কা দেয়। ফোর্ড একটি ইউটিলিটি খুঁটিতে আঘাত করলে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্থ হয়। দুর্ঘটনায় ব্রঙ্কোর চালক এবং টয়োটার  ৩৮ বছর  বয়সী লিভোনিয়ার এক যাত্রী  মারা যান।  টয়োটার চালক এবং ক্রিসলারের চালক উভয়ই গুরুতর আহত হয়েছেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সাউথ জার্সিতে বর্ণাঢ্য কৃষ্ণলীলা অনুষ্ঠিত

সাউথ জার্সিতে বর্ণাঢ্য কৃষ্ণলীলা অনুষ্ঠিত