আমেরিকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

  • আপলোড সময় : ০২-০৪-২০২৩ ০২:১৪:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৩ ০২:১৪:৫৮ পূর্বাহ্ন
আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
নিউইয়র্ক, ০১ এপ্রিল : সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় অভিযোগ গঠনের পর আদালতে আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার নিউইয়র্কের লোয়ার ম্যানহাটান এলাকার অপরাধ আদালতে এই মামলার শুনানি হবে। ওইদিনই আত্মসমর্পণ করতে পারেন ট্রাম্প। তাঁর আইনজীবী জো ট্যাকোপিনা শুক্রবার টেলিভিশনে দেওয়া সক্ষাৎকারে একথা জানিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার আমেরিকার ম্যানহ্যাটানের গ্র্যান্ড জুরি আদালতে তাঁকে অভিযুক্ত করা হয়। 
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে তাঁর পক্ষ থেকে মোটা অংকের ঘুষ দেওয়া হয়েছিল। স্টর্মি ড্যানিয়েলসের দাবি, ২০০৬ সালের গ্রীষ্মে ট্রাম্পের সঙ্গে তাঁর যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। ওই বছর নভেম্বরের দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরু হয়। তার আগেই ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন তাঁকে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ব্যাপারে ‘মুখবন্ধ রাখতে’ ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন।
২০১৮ সালে এই অর্থ লেনদেনের বিষয়টি প্রকাশ্যে আসে। সে সময় ট্রাম্পের সঙ্গে করা ‘গোপন চুক্তি’ বাতিল করতে আদালতে আবেদন জানান ড্যানিয়েলস; আর তার জেরেই নির্বাচনী প্রচার তহবিল আইনের সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগে মামলা হয় ট্রাম্পের বিরুদ্ধে। মার্কিন ইতিহাসে তিনিই প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট, যাকে ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ

বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ