আমেরিকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুগল চিহ্নিত মিশিগানের সাবেক চিকিৎসক শিশু যৌন অপরাধে দণ্ডিত যৌনতাপূর্ণ চ্যাটের অভিযোগে গেইলর্ড কাউন্সিলর গ্রেপ্তার মদ্যপ অবস্থায় দুর্ঘটনা : ওয়ারেন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক গ্রেপ্তার হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে ৩৭ ব্যালট গণনার নির্দেশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে ৩৭ ব্যালট গণনার নির্দেশ মিশিগানজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভ কর্মসূচি আজ উল্টা স্টোরে চুরির মূলহোতা ডেট্রয়েট নারী, সাজা ১৭ এপ্রিল মিশিগানে জনসংখ্যা বৃদ্ধিতে গ্র্যান্ড র‍্যাপিডস ও কেন্ট  কাউন্টি শীর্ষে  দক্ষিণ মিশিগানে শিলাবৃষ্টি ও সম্ভাব্য টর্নেডোর পূর্বাভাস স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিবি’র অভিযান : সাবেক ডিজিএফআই প্রধান গ্রেপ্তার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রস্তাব  ডেট্রয়েটের নারী ফেডারেল ছাত্র সহায়তা জালিয়াতিতে ‘ওয়্যার ফ্রড’-এর দায় স্বীকার নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা

ভার্জিনিয়ায় ৩৮ তম ফোবানার কীক অব পার্টি ১০ ফেব্রুয়ারী 

  • আপলোড সময় : ১৪-১২-২০২৩ ০২:৫১:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৩ ০২:৫১:৫৩ পূর্বাহ্ন
ভার্জিনিয়ায় ৩৮ তম ফোবানার কীক অব পার্টি ১০ ফেব্রুয়ারী 
ভার্জিনিয়া, ১৪ ডিসেম্বর : আগামী ১০ ফেব্রুয়ারী ৩৮ তম ফোবানার কীক অব পার্টির আয়োজন করা হয়েছে ভার্জিনিয়ায়। “বাংলার চেতনায় বাঙালীর মুখ “ এই মটো কে সামনে রেখে ৩৮ তম ফোবানা হতে যাচ্ছে ভার্জিনিয়ার আর্লিংটনে।
আগামী ২০২৪ সালের আগষ্ট এর ৩০ ও ৩১ এবং ১ সেপ্টেম্বর এই তিন দিনের ফোবানার হোস্টিং করছে বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন (বাগডিসি) ।
ওয়াশিংটনে  ফোবানার রয়েছে ঐতিহ্য। অনেকগুলো স্টেট এর সম্মিলন গ্রেটার ওয়াশিংটন। ৩৮ তম ফোবানাকে সফল করতে চমৎকার ভেন্যু নির্বাচন করেছেন হোস্ট কমিটি। ভার্জিনিয়ার আর্লিংটনের ক্রিস্টাল গেইটওয়ে ম্যারিয়েট ই হল ৩৮ তম ফোবানার ভেন্যু বলে জানিয়েছেন হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারি মোহাম্মদ কাজল। মোহাম্মদ কাজল, জানান ক্রিস্টাল গেইটওয়েক ম্যারিয়েট এ সকলের থাকার ব্যবস্থা হবে।

“বাংলার চেতনায় বাঙালীর মুখ” এই মটোকে সামনে রেখে ৩৮ তম ফোবানায় থাকবে গ্রেটার ওয়াশিংটনের সকল সাংস্কৃতিক সংগঠনগুলোর সরব উপস্থিতি। বাংলা সংস্কৃতিকে তুলে ধরা হবে নতুন প্রজন্মের মাধ্যমে। ৩৮ তম ফোবানার কনভেনর হিসাবে আছেন রোকশানা পারভিন, মোহাম্মদ কাজল মেম্বার সেক্রেটারি, হোস্ট প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু। ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ( ফোবানা) এর ৩৮ তম আসর ভার্জিনিয়ায় অনুস্টিত হতে যাচ্ছে।
২০২৪ ফোবানার এক্জিকিউটিভ চেয়ারপার্সন মোহাম্মদ আলমগীর ও ২০২৪ ফোবানার এক্জিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর ৩৮ তম ফোবানায় সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।
৩৮ তম ফোবানার মেম্বার সেক্রেটারী মোহাম্মদ কাজল জানান, আগামী ১০ ফেব্রুয়ারী ভার্জিনিয়ায় ফোবানার কীক অব পার্টি হবে, সেখানেই ফান্ড রাইজিং সহ বিস্তারিত জানানো হবে। তাছাড়া ২৩ ফেব্রুয়ারী ঢাকায় প্রেস কনফারেন্স ও ২৬ ফেব্রুয়ারী মিট এন্ড গ্রীট অনুস্টিত হবে ঢাকায । তিনি আরও জানান, আগামী বছরের ফেব্রুয়ারী থেকে ৩৮ তম ফোবানার মুল কাজ, শিল্পীর তালিকা সহ  রিহার্সাল শুরু  হবে। হোস্ট বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন বাগডিসি একটি শক্তিশালী হোস্ট কমিটি গঠনের মাধ্যমে ৩৮ তম ফোবানা সফল করে তুলবে। ৩৮ তম ফোবানার হোস্ট প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু জানান, আমাদের কমিউনিটির সকলের সহযোগীতায় একটি মানসম্পন্ন ফোবানা হবে। আমরা সকলের সহযোগীতা চাই।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে খোয়াই থিয়েটার আড্ডা

হবিগঞ্জে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে খোয়াই থিয়েটার আড্ডা