আমেরিকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ

জামায়াত-শিবির নিষিদ্ধ করুন-নতুনধারা

  • আপলোড সময় : ১৬-১২-২০২৩ ০১:০৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৩ ০১:০৫:১০ অপরাহ্ন
জামায়াত-শিবির নিষিদ্ধ করুন-নতুনধারা
ঢাকা, ১৬ ডিসেম্বর : সুবিধা নিতে না চাইলে জামায়াত-শিবির নিষিদ্ধ করার আহবান জানিয়েছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। বিজয় দিবস উপলক্ষ্যে বেলা ১১ টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর নেতৃবৃন্দ এই দাবি জানান। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভাপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মো. মিজানুর রহমান, নাবিলা রহমান প্রমুখ এ কর্মসূচিতে অংশ নেন। 
এসময় মোমিন মেহেদী আরো বলেন, জামায়াত-শিবিরের গায়ে এত গন্ধ, তাহলে নিষিদ্ধ করছেন না কেন?  প্রধানমন্ত্রী আপনি জাতির পিতার কন্যা, দয়া করে জামায়াত-শিবিরকে পুষে রাখবেন না, এরাই কিন্তু জাতির পিতার হত্যার নেপথ্যে ছিলো। ভুলে গেলে চলবে না, বাংলাদেশে বিজয়ের ৫২ বছর পর এসে অর্থনৈতিক মুক্তির অন্যতম অন্তরায় কিন্তু মন্ত্রী-সচিব-আমলা আর আওয়ামী-বিএনপি-জাতীয় পার্টিসহ বিভিন্ন স্তরের দুর্নীতিবাজ, জামায়াত এবং যুদ্ধাপরাধীচক্র। এদেরকে চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নিন। তা না হলে চরম খেসারত দিতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের পাশাপাশি সাধারণ মানুষদেরকেও।
এরপর ২৭/৭ তোপখানা রোডস্খ কার্যালয়ে দিনব্যাপী খাদ্য প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে রথযাত্রা ২৭ জুন 

আটলান্টিক সিটিতে রথযাত্রা ২৭ জুন