আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প
মিজানুর রহমান শামীম পুনরায় সভাপতি 

হবিগঞ্জ চেম্বারের সাধারন সভায় নতুন কমিটি ঘোষণা

  • আপলোড সময় : ১৭-১২-২০২৩ ১২:১৮:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৩ ১২:১৮:১২ অপরাহ্ন
হবিগঞ্জ চেম্বারের সাধারন সভায় নতুন কমিটি ঘোষণা
হবিগঞ্জ,১৭ ডিসেম্বর :  চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারন সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান শামীম। একইভাবে বিগত কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু হেনা মোস্তফা কামাল এবং জুনিয়র ভাইস প্রেসিডেন্ট মফিজুর রহমান বাচ্চু পুনরায় নির্বাচিত হয়েছেন। রবিবার দুপুরে হবিগঞ্জ টাউন হলে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নতুন কমিটির নাম ঘোষণা করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। 
এর আগে বিনাপ্রতিদ্বন্ধিতায় নতুন কমিটি নির্বাচিত হয়। কমিটির অন্যান্য পরিচালকরা হলেন, অর্ডিনারী গ্রুপের হাবিবুর রহমান খান, আব্দুর রহমান, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, মশিউর রহমান শামীম, মো. জাহিরুল আলম, শেখ জামালা মিয়া, শঙ্খ শুভ্র রায়, মো. শফিকুজ্জামান, জাকারিয়া চৌধুরী, বিনয় ভৌমিক। 
এসোসিয়েট গ্রুপ থেকে নির্বাচিত পরিচালকরা হলেন সোহেল রানা তালুকদার, শেখ আনিসুজ্জামান, মো. সাইদুর রহমান, সৈয়দ নজরুল হাসান, মো. সামছুল আলম।

হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীমের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সঞ্চালনায় সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম। বক্তৃতা করেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম, সফিকুল বারী আউয়াল, চেম্বারের সাবেক প্রেসিডেন্ট এনামুল হক, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সভাপতি শামসুল হুদা, চেম্বার পরিচালক আব্দুল রহমান, হাবিবুর রহমান খান ও,মশিউর রহমান শামীম, শেখ আনিছুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান ও চেম্বারের প্রধান নির্বাচন কমিশনার বিপ্লব রায়।
নব গঠিত চেম্বারের নেতৃবৃন্দ বলেন, এখন চেম্বারের সদস্য পদ প্রাপ্তি ও নবায়নে অতিরিক্ত কোন অর্থ নেয়া হয়না। ফলে যমুনা গ্রুপ ও প্রাণসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান হবিগঞ্জ চেম্বারের সদস্য পদ গ্রহণ করছে। চেম্বার সব সময় ব্যবসায়ীদের পাশে থাকবে। সাধারন সভা এবং অডিটের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম

নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম