আমেরিকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার

সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন

  • আপলোড সময় : ১৮-১২-২০২৩ ১২:১৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৩ ১২:১৩:২১ অপরাহ্ন
সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন
সিলেট, ১৮ ডিসেম্বর : মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা নামক সংগঠনের উদ্যোগে এবং আমির জুয়েলার্সের সৌজন্যে ১৬ জন নিয়মিত ও তরুণ রক্তদাতাদের সম্মাননা প্রদান, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে সিলেট পলিটেকনিকেল ইন্সটিটিউটের ক্যাম্পাসে আয়োজন করা হয় এই মহতি অনুষ্ঠানের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক নজরুল ইসলাম নাজ, প্রধান বক্তা ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমেদ শিপলু, বিশেষ অতিথি ছিলেন ছড়াকার, অভিনেতা ও সমাজকর্মী প্রশান্ত লিটন, তরুণ সমাজকর্মী নাছিম আহমেদ হিমু, দৈনিক ইনফো বাংলা সিলেটের ব্যুরো প্রধান সাংবাদিক উৎফল বড়ুয়া, রক্তদাতা সংগঠক ছালিম আহমেদ, সিলেট রক্তের অনুসন্ধানে আমরার সভাপতি সোহাগ আহমেদ, প্রতিষ্ঠাতা তারেক আহমেদ।
সম্মাননা স্মারক প্রাপ্তরা হলেন : সুমি আক্তার ফাহিমা, নূরজাহান বেগম, হালিমা আক্তার লাকি, তাহমিনা আক্তার, শ্রাবন্তি বড়ুয়া, চয়ন তহবিলদার, প্রিন্স সেন, অর্ণব সাহা, ইমন দে, সুস্ময় চন্দ প্রান্ত, বাবলু আহমেদ, বোরহান আহমেদ, মাহফুজুর রহমান বিন ওলি, মোহাম্মদ সাবুদ্দিন, ফারুক মিয়া, মুবিনুল ইসলাম সোহেল।
বক্তারা সকলে বলেন, সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এক ঝাঁক স্বপ্ন বাজ তরুণ-তরুণী প্রচেষ্টায় এই মানবিক সেবামূলক কার্যক্রমের ধারা অব্যাহত থাকুক এই কামনা করেন এবং সার্বক্ষণিক পাশে থাকার আশ্বাস দেন। আপনাদের মানবিক সেবামূলক কার্যক্রমে সার্বিক সহযোগিতায় আমরা সব সময় পাশে আছি। আনুষ্ঠানে সিলেটের  বিভিন্ন জেলা থেকে মানবিক কর্মীরা আসেন এবং সংগঠনের মানবিক কর্মকর্তাদের মানবিক কাজের অবদান স্বরুপ সম্মননা ক্রেস্ট প্রধান করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা