আমেরিকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা শিশু পর্নোগ্রাফি রাখার দায়ে মাউন্ট ক্লেমেন্সের এক নারীর সাজা  রেডফোর্ডে উল্টো পথে গাড়ি  চালিয়ে প্রাণ গেল চালকের

সাউথফিল্ড ফ্রিওয়েতে ভয়াবহ দুর্ঘটনা : ডেট্রয়েটের এক ব্যক্তি অভিযুক্ত

  • আপলোড সময় : ১৯-১২-২০২৩ ০১:০৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৩ ০১:০৩:০৩ অপরাহ্ন
সাউথফিল্ড ফ্রিওয়েতে ভয়াবহ দুর্ঘটনা : ডেট্রয়েটের এক ব্যক্তি অভিযুক্ত
ডেট্রয়েট, ১৯ ডিসেম্বর : গত সপ্তাহে সাউথফিল্ড ফ্রিওয়েতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার ঘটনায় ডেট্রয়েটের এক ব্যক্তির বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে বলে সোমবার জানিয়েছে ওয়েইন কাউন্টি প্রসিকিউটর কিম ওয়ার্দির কার্যালয়। ২০ বছর বয়সী আমির ড্যানিয়েল ন্যাপারকে বৃহস্পতিবার ৩৬তম জেলা আদালতের মাধ্যমে প্রথম মাত্রায় পালিয়ে যাওয়া, বেপরোয়া ভাবে গাড়ি চালানো, লাইসেন্স বাতিল, বাতিল বা প্রত্যাখ্যান করে গাড়ি চালানো এবং গোপন অস্ত্র বহনের অভিযোগ আনা হয়। 
পুলিশ জানিয়েছে, গত ১১ ডিসেম্বর রাত সোয়া ৯টার দিকে স্কুলক্রাফ্ট রোডের কাছে সাউথফিল্ড ফ্রিওয়েতে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন ন্যাপার। তদন্তকারীরা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি স্কুলক্রাফটের ফ্রিওয়ে থেকে বের হওয়ার চেষ্টা করার সময় এক্সিট র ্যাম্পের গোরে ধাক্কা মারে এবং পরে ডেট্রয়েটের এরিক মিলার (৫৯) এর গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে মিলার নিহত হন। বিচারক মাইকেল ওয়াগনারের সামনে সোমবার সকালে বন্ড পুনঃনির্ধারণ শুনানিতে ন্যাপারকে বন্ড ৫০ হাজার ডলার থেকে  ১লাখ ডলারে উন্নীত করেছেন। মুচলেকায় মুক্তি পেলে ন্যাপারকে জিপিএস পরতে হবে এবং গৃহবন্দী থাকতে হবে। আগামী ২১ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় সম্ভাব্য কারণ দর্শানোর জন্য তাকে আদালতে হাজির করা হবে। প্রসিকিউটর অফিস সূত্রে জানা গেছে, ২৮ ডিসেম্বর সকাল ৮টা ৪৫ মিনিটে বিচারক কেনেথ কিং-এর সামনে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কার্ডিফে হালাল ফুড ফেস্টিভ্যাল : সংস্কৃতি ও স্বাদের অনন্য সমন্বয়

কার্ডিফে হালাল ফুড ফেস্টিভ্যাল : সংস্কৃতি ও স্বাদের অনন্য সমন্বয়