আমেরিকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু

সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন

  • আপলোড সময় : ২০-১২-২০২৩ ০১:০২:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৩ ০১:০৪:৫৫ পূর্বাহ্ন
সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন
আটলান্টিক সিটি, ২০ ডিসেম্বর : বাঙ্গালি জাতির জীবনে ষোলই ডিসেম্বর এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে নয়মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়। বাঙ্গালির গৌরবোজ্জ্বল এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে নিউজার্সি অঙ্গরাজ্যের সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ। বিজয় দিবস উপলক্ষে সংগঠনটি আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এর মিলনায়তনে গত ১৯ ডিসেম্বর, মঙ্গলবার রাতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভার শুরুতে পবিত্র কুরআন শরীফ থেকে তিলাওয়াত করেন আলহাজ মওলানা আবদুল হাই ও গীতা থেকে পাঠ করেন জলি দাশ। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পনেরো আগস্টের সকল শহীদ, একাত্তর এর সকল শহীদ, জাতীয় চার নেতা ও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়।

“বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক মো: মোক্তাদির রহমান এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ কামাল মনজু, সদস্য সচিব নূর মোহাম্মদ এর  সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন বেলাল হোসেন, আব্দুর রহিম, বেলাল উদ্দীন, ফারুক তালুকদার, জাকিরুল ইসলাম খোকা, মাসুম সরকার মনটু, মনিরুজামান মনির, রওশনউদদীন, গৌতম নাগ, জাহাংগির কবির, মাসুদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়া, আব্দুর রফিক।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা একটি সুখী, সমৃদ্ধ, শোষণমুক্ত ও বৈষম্যহীন ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন যা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। বক্তারা নতুন প্রজন্মের মাঝে জাতির পিতার আদর্শ ও দর্শন এবং স্বাধীনতার ইতিহাস ও গৌরবগাঁথা তুলে ধরার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

বক্তারা যুক্তরাষ্ট্রে অবস্থানরত দেশ ও স্বাধীনতা বিরোধী চক্রের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের জন্য সকল প্রবাসীদের নিকট আহবান জানান এবং আগামী সাত জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করার জন্য দেশবাসীর প্রতি  আহ্বান জানান। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন লেখক- সাংবাদিক সুব্রত চৌধুরী। বেলাল উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী জলি দাশ,  স্বপন   দাশ ও মাসুম বাউল। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে যোগ দেন।

বিজয় দিবস উদযাপন কমিটির সমন্বয়কারী আব্দুর রফিক, আহবায়ক মো: মোক্তাদির রহমান, যুগ্ম আহবায়ক শেখ কামাল মনজু, সদস্য সচিব নূর মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব মো: বেলাল উদ্দীন ও কোষাধ্যক্ষ আব্দুর রহিম মহান বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে তা সফল করায় সবাইকে ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পেশার গণ্ডি পেরিয়ে সুরের মঞ্চে ইফতেখারুল চিশতি

পেশার গণ্ডি পেরিয়ে সুরের মঞ্চে ইফতেখারুল চিশতি