আমেরিকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী

বাংলাদেশ আজ বিশ্ব দরবারে অনুকরনীয় দেশ : ডা: নুরুল আমীন 

  • আপলোড সময় : ২০-১২-২০২৩ ০১:১৬:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৩ ০১:১৬:৫০ পূর্বাহ্ন
বাংলাদেশ আজ বিশ্ব দরবারে অনুকরনীয় দেশ : ডা: নুরুল আমীন 
সেন্ট্রাল ফ্লোরিডা, ২০ ডিসেম্বর : সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ আয়েজিত বিজয় দিবস ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্টান গত ১৬ ডিসেম্বর ওরলান্ডো র আপনা ইভেন্ট সেন্টারে রাত ৮ টায় অনুষ্ঠিত হয়।
তিন পর্বের অনুষ্ঠানে আনোয়ার হোসেনের উপস্থানায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি কাজী আসিফ সুকন। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীতের মাধ্যমে মুল অনুষ্ঠান শুরু হয়।  স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি কাজী আসিফ সুকন।
প্রধান অতিথিদের ফুল দিয়ে বরণ করে উত্তরীয় পরিয়ে দেন আনোয়ার হোসেন, নাজিমউল্লাহ লিটন, জুয়েল সাদত, জাহিদ হোসেন, মুরাদ হোসেন, বাহার হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। নব নির্বাচিত নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার সাব্বীর রহমান।

দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি  আনোয়ার হোসেন সেন্টু ও পরিচালনা করেন নাজিম উল্লাহ লিটন।  প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক বহু গ্রন্থের লেখক ডা : নুরুল আমিন বলেন, আমাদের গর্বের মুক্তিযুদ্ধ আজ বিশ্ব ইতিহাসে স্থান পেয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব ডা: মুরাদ খান ঠাকুর বলেন, বাংলাদেশ এর উন্নয়ন আজ দৃশ্যমান। মানুষ আজ স্বাধীনতার সফলতা শতভাগ উপভোগ করছে।
বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা প্রকৌশলী ইকবাল হায়দার বলেন, বাংলাদেশের জীবিত মুক্তিযোদ্ধারা আজ সর্বোচ্চ সম্মান ও সুবিধা ভোগ করছেন।
বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা শামিম মৃধা বলেন, মুক্তিযোদ্ধের স্বপ্ন পুর্নতা পেয়েছে। আজ নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারছে।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা বাহার হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ সভাপতি সাংবাদিক জুয়েল সাদত প্রমুখ  বাংলাদেশের বৃহাদাকার পতাকায় ও ফেস্টুনে পুরো ভেন্যুকে সাজানো হয়। লাল সবুজের আদলে মঞ্চটাকে আকর্ষনীয় সাজে সাজানো হয়।  বিদায়ী সভাপতি কাজী আসিফ সুকন ও আনোয়ার হোসেন সেন্টুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ডা: মুরাদ ঠাকুর ও প্রকৌশলী ইকবাল হায়দার।

সমাপনি বক্তব্যে সভাপতি আনোয়ার হোসেন সেন্টু বলেন, আমাদের সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের ডাকে বৃষ্টি কে উপেক্ষা করে যারা এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আগামি তিন বছর আরো ভালো কিছু উপহার দিব। বিরূপ আবহাওয়াকে উপেক্ষা করে প্রায় আড়াইশত প্রবাসী উপস্থিত ছিলেন।
রাত সাড়ে নয়টায় শুরু হয় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান। রুকশানা মির্জা চমৎকার বেশ কিছু দেশের গান পরিবেশন করেন। নাজু আখন্দ একজন প্রতিভাবান সংগীত শিল্পী, তিনি অনেকগুলো জনপ্রিয় গান পরিবেশন করেন। রুকশানা মির্জা ও নাজু আখন্দ এর সংগীতের মুর্ছনায় জমিয়ে রাখেন পুরো দুঘন্টা। অনুষ্ঠানে আগত সকলকে স্নাক, চা ও রাতের খাবার পরিবেশন করা হয়। সভার শেষ পর্যায়ে সাধারন সম্পাদক নাজিমউল্লাহ লিটন, সকলকে ধন্যবাদ জানান এবং সেন্ট্রাল ফ্লোরিডা মহানগরের সাথে থাকার আহবান জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত