আমেরিকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার

২৪ ঘন্টায় চারটি হত্যা, সম্ভাব্য কারণ তদন্ত করছে ডেট্রয়েট পুলিশ

  • আপলোড সময় : ২০-১২-২০২৩ ১২:৫০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৩ ১২:৫৬:৫৪ অপরাহ্ন
২৪ ঘন্টায় চারটি হত্যা, সম্ভাব্য কারণ তদন্ত করছে ডেট্রয়েট পুলিশ
ডেট্রয়েট, ২০ ডিসেম্বর : গত ২৪ ঘণ্টায় সংঘটিত তিনটি পৃথক ঘটনার তদন্ত করছে পুলিশ, যার মধ্যে অন্তত দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে, এতে চারজন নিহত ও দুইজন আহত হয়েছে বলে বুধবার কর্মকর্তারা জানিয়েছেন।
মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে ইস্ট হ্যানকক ও জন আর স্ট্রিটএলাকায় জোড়া গোলাগুলির ঘটনা ঘটে। ডেট্রয়েট পুলিশ বিভাগের মুখপাত্র জাস্টিন হার্ন বলেন, আহত দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয় এবং অপরজনের অবস্থা স্থিতিশীল। গুলিবর্ষণের ঘটনা তদন্ত করছে ডিপার্টমেন্টের হোমিসাইড ডিভিশন। 
মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে দ্বিতীয় ঘটনায় পুলিশকে থার্ড স্ট্রিটের ১৭০০ ব্লকে ডাকা হয়, হার্ন এ কথা বলেন। অজ্ঞাতপরিচয় এক পুরুষ ও এক নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করেনি পুলিশ। হত্যাকাণ্ড বিভাগ কর্তৃক পরিস্থিতিও তদন্ত করা হচ্ছে। 
মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২২ মিনিটে শহরের পূর্ব দিকে আরেকটি দ্বৈত গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাটি ল্যাপিনের ১৪৯০০ ব্লকে ঘটেছে এবং এটি একটি হত্যাকাণ্ড হিসাবেও তদন্ত করা হচ্ছে। হার্ন বলেন, ঘটনাস্থলে একজনকে মৃত ঘোষণা করা হয় এবং অপরজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
 চলতি মাসের শুরুতে শহর ও কাউন্টি নেতারা বলেছিলেন, ডেট্রয়েটে ১৯৬৬ সালের পর থেকে সবচেয়ে কম সংখ্যক হত্যাকান্ডেরর ঘটনা ঘটছে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ডেট্রয়েটে ২২৮টি অপরাধমূলক হত্যাকান্ডের ঘটনা ঘটেছে, যা ২০২২ সালের একই সময়ের ২৭৮টি হত্যাকাণ্ডের তুলনায় ১৮ শতাংশ কম। ডেট্রয়েটের কর্মকর্তারা বলছেন, এ ধারা অব্যাহত থাকলে ১৯৬৬ সালের পর সবচেয়ে কম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ২০২৩ সাল শেষ হবে শহরটি। 
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের

মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের