আমেরিকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট

নতুনধারার ১১ বছর উপলক্ষে খাদ্য প্রদান

  • আপলোড সময় : ২২-১২-২০২৩ ০৫:২১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৩ ০৫:২১:২২ অপরাহ্ন
নতুনধারার ১১ বছর উপলক্ষে খাদ্য প্রদান
ঢাকা, ২২ ডিসেম্বর : নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রতিষ্ঠার ১১ বছর উপলক্ষে খাদ্য প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর দিনব্যাপী দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাদ্য প্রদান কর্মসূচির উদ্বোধন করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম লায়ন রাশেদা চৌধুরী। ভাসমান-নিরন্ন মানুষদেরকে নিজ হাতে খাদ্য বেড়ে বন্টন করেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মো. টিটু, তারেক ভূঁইয়া প্রমুখ।
এসময় মোমিন মেহেদী গণমাধ্যমকে বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের মানুষের খাদ্য-বস্ত্র-বাসস্থান-চিকিৎসা-শিক্ষা এবং ভোটাধিকার নিশ্চিত করার রাজনীতি করছে। ছাত্র-যুব-জনতার জন্য নিবেদিত থেকে সারাদেশে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি সমাজসেবা করে যাচ্ছে।
উল্লেখ্য, ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে ‘ রেডর‌্যালী’র মধ্যদিয়ে আত্মপ্রকাশ করে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ২০১৭ এবং ২০২২ সালে সকল শর্ত মেনে নিবন্ধনের আবেদন করে বলে জানান নতুনধারার মিডিয়া সেল সদস্য শেখ লিজা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা

ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা