আমেরিকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

  • আপলোড সময় : ২৩-১২-২০২৩ ০৯:৩০:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৩ ০৯:৩০:০৪ পূর্বাহ্ন
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
সিলেট, ২৩ ডিসেম্বর : এনআরবি ব্যাংক সিকিউরিটিজ লি: এর চেয়ারম্যান, মানবিক ব্যাক্তিত্ব সাব্বির চৌধুরীর পৃষ্ঠপোষকতায় সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন শীতবস্ত্র বিতরণ করেছে। গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) বাদ এশা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ইসলামটুল, আমনিয়া বাজার এলাকাস্থ ইসলামটুল সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ওই এলাকার হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে এই শীতকালীন উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৯ নং পশ্চিম আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র এলাকার বিশিষ্ট প্রবীণ মুরব্বি সামাজিক ব্যক্তিত্ব মোঃ তৈয়ব আলী।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সিলেট চট্টগ্রাম-ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের মহাসচিব উৎফল বড়ুয়া। সম্মানিত অতিথি ছিলেন যথাক্রমে বিশিষ্ট সমাজসেবক আমিন আলী, সমাজসেবক ফয়জুর রহমান, মাষ্টার আবুল হুসেন, যুবলীগ নেতা মিছলু উদ্দিন।
সম্মানিত আলোচক ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের অন্যতম কর্মকর্তা মানবিক সংগঠক তা‌জিদুর রহমান, দিলু বড়ুয়া, শিমুল মুৎসুদ্দী, আব্দুল মালেক, শেলু বড়ুয়া, হাদিউল ইসলাম শাহরিয়ার, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা প্রমূখ। বক্তাগণ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রমে সহায়তা করায় মানবতাবাদী ব্যক্তিত্ব সাব্বির চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স ৯ আগস্ট

মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স ৯ আগস্ট