আমেরিকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’ পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’ ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস

গার্ডেন সিটি পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত

  • আপলোড সময় : ২৬-১২-২০২৩ ১০:৫৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৩ ১০:৫৯:০৬ অপরাহ্ন
গার্ডেন সিটি পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত
গার্ডেন সিটি, ২৬ ডিসেম্বর : মিশিগান স্টেট পুলিশ আজ মঙ্গলবার সকালে গার্ডেন সিটিতে এক সন্দেহভাজন গুলি করে হত্যা করেছে। সকাল সোয়া ৭টার দিকে ফোর্ড ও ভেনয় সড়কের কাছে এ ঘটনা ঘটে। 
গার্ডেন সিটি পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩৭ বছর বয়সী হ্যামট্রাম্যাকের এক ব্যক্তি অন্য এক চালকের সঙ্গে দুর্ঘটনার কবলে পড়েন। নিকটবর্তী নজরদারি ফুটেজে দেখা গেছে, সংঘর্ষের পর হ্যামট্রাম্যাকের ওই ব্যক্তি তার গাড়ি থেকে বের হয়ে আসে এবং সহায়তা প্রদানের জন্য এগিয়ে আসা একজন প্রত্যক্ষদর্শীকে গুলি করে। মাথায় গুলির আঘাত সত্ত্বেও, ভুক্তভোগী গ্যাস স্টেশন পালিয়ে যান। তদন্তকারীরা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি এসময় ওই এলাকায় থাকা অন্যান্য যানবাহনেও গুলি চালায়।
খবর পেয়ে গার্ডেন সিটির এক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে এসে সশস্ত্র সন্দেহভাজনের মুখোমুখি হন এবং তাকে গুলি করেন। মঙ্গলবার সন্ধ্যায় ওই কর্মকর্তাকে প্রশাসনিক ছুটিতে রাখা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। চলমান তদন্তের কারণে গার্ডেন সিটি পুলিশ মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, মাথায় গুলির আঘাতে আহত ব্যক্তি এবং দুর্ঘটনায় জড়িত অন্য চালককে স্থানীয় একটি হাসপাতালে স্থিতিশীল অবস্থায় রাখা হয়েছে। অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মিশিগান স্টেট পুলিশ  এই মর্মান্তিক ঘটনার তদন্ত করতে বলা হয়েছে। এক বিবৃতিতে এমএসপি ফার্স্ট লেফটেন্যান্ট মাইক শ বলেন, গোয়েন্দারা তাদের তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং শেষ হলে তাদের তদন্ত পর্যালোচনার জন্য ওয়েইন কাউন্টি প্রসিকিউটর অফিসে পাঠানো হবে। যে কারও কাছে এই ঘটনা সম্পর্কে তথ্য রয়েছে তাকে 855-MICH-TIP  (855) এবং মিশিগান ক্রাইম স্টপার্স 1-800-SPEAK-UP এর এই নম্বরে কল করতে বলা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘হাজার বছরের সম্প্রীতির জনপদ সিলেট’

‘হাজার বছরের সম্প্রীতির জনপদ সিলেট’