আমেরিকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘নববর্ষের ঐকতান’ থিমে ঢাকায় জমকালো বৈশাখী শোভাযাত্রা জীর্ণতা পেছনে ফেলে নতুন বছরের পথে বাঙালি, স্বাগত ১৪৩৩ ইঙ্কস্টারে গুলিবর্ষণে দুই কিশোর নিহত, তদন্ত চলছে ‘আন্দোলন শুরু হয়ে গেছে, আমরা থাকব সামনের সারিতে’ : জামায়াত আমির সম্প্রীতি ও মূল্যবোধই গণতন্ত্রের মূল শক্তি : প্রধানমন্ত্রী উত্তর মিশিগানে বন্যার তাণ্ডব, বিমানবন্দরসহ বিভিন্ন এলাকা প্লাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধে দক্ষিণ-পূর্ব মিশিগানের বায়ু এখন আরও নির্মল ওরিয়ন টাউনশিপে সড়ক দুর্ঘটনায় ফার্মিংটন হিলসের বাসিন্দা নিহত, আহত ৩ ডেট্রয়েটে গ্যাস স্টেশনে চালককে গুলি করে গাড়ি ছিনতাই জামিনে মুক্তি পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী সেনাবাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : তারেক রহমান মার্কিনজুড়ে চুরির জাল, কলম্বিয়ান নাগরিকসহ চক্রের সাজা যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ব্যর্থ বার্মিংহামে ভোরের পার্টিতে বাগবিতণ্ডা থেকে গোলাগুলি, গ্রেপ্তার ১ মিশিগানে নতুন আবাসন বিল ঘিরে মতবিরোধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির বসন্তকালীন সমাবর্তনে বক্তব্য দেবেন গভর্নর রোজভিলে সড়ক দুর্ঘটনা, ৮৫ বছর বয়সী নারীর মৃত্যু যুক্তরাষ্ট্রে উৎপাদন খাতের কর্মসংস্থান আবারও ঘুরে দাঁড়াবে ওয়াশটেনাও কাউন্টির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের মামলা লিংকন পার্কে লাইসেন্স প্লেট নজরদারি ঘিরে পুলিশের অভ্যন্তরীণ তদন্ত

আটলান্টিক সিটিতে বিএএসজের ঈদ বাজার ১১ এপ্রিল

  • আপলোড সময় : ০৩-০৪-২০২৩ ০৬:২৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৩ ০৬:২৩:৩৫ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের ঈদ বাজার ১১ এপ্রিল
আটলান্টিক, ০৩ এপ্রিল : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ১১ এপ্রিল মঙ্গলবার “ঈদ বাজার” অনুষ্ঠিত হবে। সিটির ফেয়ার মাউন্ট অ্যাভিনিউতে প্রবাসীদের মিলনকেন্দ্র বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই “ঈদ বাজার” আয়োজন করা হয়েছে। ওইদিন দুপুর তিনটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত “ঈদ বাজার” চলবে। যৌথভাবে এর আয়োজন করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টার।
ঈদুল ফিতরের প্রাক্কালে অনুষ্ঠিতব্য এই “ঈদ বাজার”এ প্রবাসী বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ধরনের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসবেন। স্টলগুলোতে শাড়ি, সালোয়ার-কামিজসহ মেয়েদের হাল ফ্যাশনের পোশাকপরিচ্ছদ, পুরুষদের পাঞ্জাবি, ছোট শিশুদের বাহারি পোশাক ও বিভিন্ন ডিজাইনের অলংকার ইত্যাদি পাওয়া যাবে।
ঈদ মেলার আয়োজকদের অন্যতম বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল জানান, প্রবাসী বাংলাদেশিদের বিদেশের মাটিতে দেশের ঈদের আমেজের একটুকু ছোঁয়া দেওয়ার জন্যই তাদের এই প্রয়াস। আটলান্টিক সিটিতে এই “ঈদ বাজার” আয়োজন উপলক্ষে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সম্প্রীতির অনন্য প্রতীক : পহেলা বৈশাখ 

সম্প্রীতির অনন্য প্রতীক : পহেলা বৈশাখ