আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

বড়দিনের উৎসবের রঙে রঙিন আটলান্টিক সিটি

  • আপলোড সময় : ২৭-১২-২০২৩ ০১:১২:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৩ ০১:১২:৪০ পূর্বাহ্ন
বড়দিনের উৎসবের রঙে রঙিন আটলান্টিক সিটি
আটলান্টিক সিটি, ২৭ ডিসেম্বর : ‘ধর্ম যার যার, উৎসব সবার’ আপ্তবাক্য অন্তরে ধারণ করে সমগ্র বিশ্ববাসীর মতো যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও  বড়দিনের  উৎসবের আনন্দ আয়োজনে শরিক হয়েছে। ক্যাসিনো শহর হিসেবে খ্যাত আটলান্টিক সিটির বিখ্যাত ক্যাসিনোগুলো বড়দিন উপলক্ষে নানা বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশিদের অনেকে এসব আনন্দ আয়োজনে পরিবার- পরিজন নিয়ে অংশগ্রহণ করেন।

বড়দিন উপলক্ষে অনেক প্রবাসী বড়দিনের পার্টিরও আয়োজন করে। বড়দিনের  পার্টিতে প্রবাসীরা নেচে গেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে। এছাড়া প্রবাসীদের অনেকেই পরিবার-পরিজন নিয়ে বড়দিনের বাহারি আলোকসজ্জা উপভোগ করে। অনেক প্রবাসী নিজেদের বাড়িঘরও বাহারি আলোকসজ্জায় সজ্জিত করে। এছাড়া নিজেদেও কর্মস্থলে বড়দিনের সাজসজ্জাসহ উপহার বিনিময় করে, বিভিন্ন  অনুষ্ঠানের আয়োজন করে।

প্রবাসী বাংলাদেশিদের অনেকেই নিজেদের গৃহকোণে বড়দিন  উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এসব আয়োজনের মধ্যে ছিল ক্রিসমাস বৃক্ষসজ্জা, বন্ধুবান্ধব নিয়ে আড্ডাবাজি, হৈ-হুল্লোড়, সান্তাক্লজসহ বিভিন্ন বাহারি সাজে নিজেকে সাজানো আর হরেক পদের খাবারের আয়োজন। এই ব্যাপারে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের উৎসাহ-উদ্দীপনা ছিল লক্ষণীয়। আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল বড়দিন উপলক্ষে শুভেচ্ছা জানান। 
সময়ের সাথে পাল্লা  দিয়ে এক সময় নিভে আসে বড়দিনের আনন্দ আলো। প্রবাসীরা  বড়দিনের আনন্দ  রেণু গায়ে মেখে প্রত্যাশা করে বড়দিন বয়ে আনবে সবার জন্য সুখ ও সমৃদ্ধি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়

লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়