আমেরিকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি

প্রবাসে কোথায় আছেন? পরিবারকে জানাবে ইমো

  • আপলোড সময় : ২৮-১২-২০২৩ ০১:৩৫:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৩ ০১:৩৫:১১ পূর্বাহ্ন
প্রবাসে কোথায় আছেন? পরিবারকে জানাবে ইমো
ঢাকা, ২৮ ডিসেম্বর : ‘শেয়ারিং ইজ কেয়ারিং’ এই ধারণা থেকে উদ্বুদ্ধ হয়ে সম্প্রতি লোকেশন-ভিত্তিক শেয়ারিং ও ইন্টার‍্যাকশন ফিচার ‘ইমো নাও’ নিয়ে এলো বিশ্বের শীর্ষস্থানীয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো। ফিচারটি ব্যবহারকারীদের নিরাপত্তা বৃদ্ধি করবে ও তাদের মধ্যে পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে সহায়তা করবে। খবর ঢাকা পোস্ট সূত্রের।
পরিবারের সদস্যদের সাথে সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টা একসাথে থাকতে ইমো একটি নতুন ফিচার নিয়ে এসেছে, যেন ব্যবহারকারীরা পরিবারের সদস্যদের সাথে লোকেশন ও পরিস্থিতির তথ্য শেয়ার করার সুযোগ পান। ফিচারটি একদিকে কেবল দুশ্চিন্তাই কমাবে না, পাশাপাশি পরিবারের সদস্যদের দূরত্ব যাই হোক না কেন সবসময় তাদের কাছাকাছি রাখবে।
উদাহরণ হিসেবে বলা যায়, পড়াশোনা সম্পর্কিত কোনো কাজে আটকে গিয়ে একজন ছাত্রের বাড়ি ফিরতে দেরি হচ্ছে। রাতে দেরি করে বাসায় ফেরার সময় সে ‘ইমো নাও’ থেকে রুট শেয়ার করার সুযোগ পাবে। এতে করে সে বাড়ি ফিরে এসেছে কি না তা তার পরিবারের সদস্যরা দেখার সুযোগ পাবেন ও নিশ্চিন্ত হতে পারবেন। লোকেশন শেয়ারিং, রুট শেয়ারিং, স্ট্যাটাস নোটিশ ও জিপিএস নেভিগেশনের মতো ফিচার ব্যবহার করে পরিবারের সদস্যদের সাথে লোকেশন শেয়ার ও যোগাযোগ করার সুযোগ পাবেন ব্যবহারকারী। ফলে পরিবারের সদস্যরা নিরাপদ ও সুরক্ষিত বোধ করতে পারবেন। 
যাতায়াত বা ভ্রমণে থাকার সময় যেকোনো জায়গায় যেকোনো ধরণের সমস্যা হলে পরিবারের সদস্যরা স্বয়ংক্রিয়ভাবে স্ট্যাটাস নোটিশ পাবেন। অর্থাৎ, পরিবারের সদস্যরা সবাই সবার সাথে কানেক্টেড থাকার সুযোগ পাবেন যা পরিবারের বন্ধনকেই আরও দৃঢ় করবে।
যেসব পরিবারের অর্থোপার্জনকারী সদস্যরা ভিন্ন কোনো শহর বা দেশে থাকেন, যেমন প্রবাসী শ্রমিকরা নিরাপত্তা ও হোমসিকনেসের কারণে উদ্বিগ্ন থাকেন। এসব ক্ষেত্রে তারা কোথায় আছেন তা পরিবারের সদস্যদের জানাতে ‘ইমো নাও’ খুব কার্যকরী হবে। এতে করে তাদের আত্মীয়স্বজনেরা নিশ্চিন্ত থাকার সুযোগ পাবেন। একইসাথে, প্রবাসে থাকা সদস্যটিও বাড়িতে থাকা তার সন্তান, সঙ্গী বা পরিবারের বয়স্ক সদস্যরা একটি ভার্চ্যুয়াল ম্যাপের মাধ্যমে কানেক্টেড থাকার সুযোগ পাবেন। 
যেকোনো লোকেশন আপডেটের ওপর ভিত্তি করে ‘ইমো নাও’য়ের মাধ্যমে যখন পারিবারিক গ্রুপ ব্যবহারকারীরা একে অপরের সাথে যোগাযোগ করবেন তখন প্রবাসী বাংলাদেশীরাও এই যোগাযোগের কারণে নিজেদের হোমসিকনেস কমিয়ে আনার সুযোগ পাবেন। 
ইমোর বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, ইমো’র কার্যকরী ভয়েস ও ভিডিও কলিং সেবার মাধ্যমে দূরত্ব কমিয়ে পরিবারগুলোকে কাছাকাছি রাখতে পেরে আমরা আনন্দিত। পরিবারের সকল সদস্যকে কানেক্টেড রাখতে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সদস্যদের দুশ্চিন্তা কমাতে নতুন এই ইমো নাও লোকেশন শেয়ারিং ফিচার নিয়ে এসেছি আমরা। এই ফিচারের সাহায্যে পরিবারের সদস্যরা একে অপরের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে পরিবারকেন্দ্রিক চেতনা অটুট রাখতে পারবেন। দূর প্রবাস অথবা কাছের কোনো গন্তব্যের উদ্দেশে ছুটে চলা – কোনো পরিস্থিতিতেই থাকবে না আর কোনো দুশ্চিন্তা।



 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউইয়র্কে ব্যতিক্রমী সংবর্ধনা, সম্মানিত দুই ‘আলোকিত মানুষ’ 

নিউইয়র্কে ব্যতিক্রমী সংবর্ধনা, সম্মানিত দুই ‘আলোকিত মানুষ’