আমেরিকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ইফতার বিতরণ

  • আপলোড সময় : ০৩-০৪-২০২৩ ০৬:৪৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৩ ০৬:৪৪:৩১ অপরাহ্ন
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ইফতার বিতরণ
সিলেট, ০৩ এপ্রিল : সিলেটে "সম্প্রীতির ইফতার বিতরণ" করেছে মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন  সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন। গত শুক্রবার (৩১ মার্চ) বিকাল সাড়ে ৪ ঘটিকায় সিলেট মহানগরীর বাগবাড়ীস্থ জামিআ ফারুক্কিয়্যাহ -এর ক্ষুদে শিক্ষার্থী, পথ শিশু, ছিন্নমূল, গরীব অসহায়দের মাঝে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ  ফাউন্ডেশনের মানবিক দুই উপদেষ্টা ও জালালাবাদ লিভার ট্রাস্ট এর চেয়ারম‌্যান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল ও যুক্তরাজ্য লন্ডন টাওয়ার হেলমেটস এর সাবেক স্পিকার, সিলেটের কৃতি সন্তান কাউ‌ন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়ার আর্থিক সহযোগিতায় পবিত্র রমজানে গরীব, অসহায়, এতিম ও প্রতিবন্ধী রোজদারদের মাঝে "সম্প্রীতির ইফতার সামগ্রী বিতরণ" করা হয়।


উপহার সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রতিষ্ঠাতা ডিভিশন প্রধান এবং জালালাবাদ লিভার ট্রাস্টে চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, ফ্রেন্ডস অব বাংলাদেশ, আসাম চ্যপ্টারের সাধারন সম্পাদক ড. সৌমেন ভারতীয়া, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, আসাম চ্যাপ্টারের সাধারন সম্পাদক অমরেষ কান্তি রায়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, ক্লিনিক‌্যাল রিসার্চ ওর্গানাইজেশনের এমডি হেলাল উদ্দিন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক উৎফল বড়ুয়া, দিলু বড়ুয়া, আব্দুল আ‌লিম আলম, সালমা বেগম সুমি, সদস্য আব্দুল মালেক, হাজেরা বেগম, রোকেয়া সুলতানা, সাইদা রেবেকা আক্তার রিয়া, আশীষ দে, হাদিউল ইসলাম শাহরিয়ার, সীমান্ত বড়ুয়া জয় প্রমুখ।
বিতরণ কালে বক্তারা বলেন,  ইফতার মাহফিলের আয়োজন না করে সেই অর্থ সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে বিতরনে প্রধানমন্ত্রী সাম্প্রতিক নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে জালালবাদ লিভার ট্রাস্ট ও সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডশনের পক্ষ থেকে এই উদ্যোগটি গ্রহন করা হয়। জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক স্বপ্নীল জানান, এবারের পবিত্র মাহে রমজানে তারা এ ধরনের আরো কিছু উদ্যোগ গ্রহন করবেন। 
তিনি এ ধরনের উদ্যোগে পাশে থাকায় সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সিলেট ও চট্টগ্রামের মধ্যে মেলবন্ধন প্রতিষ্ঠায় ফাউন্ডেশনের প্রশংসা করেন।


উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই জালালাবাদ লিভার ট্রাস্ট ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন বৃহত্তর সিলেট অঞ্চলে লিভার রোগ বিষয়ক নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নানা ধরনের কল্যাণমূখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সাম্প্রতিক বন্যার সময় সিলেট সদর, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিন সুরমা এবং সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাস্ট ও ফাউন্ডেশনের উদ্যোগে ও সহযোগীতায় একাধিক ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন ও বিনামূল্যে ওষুধ বিতরন করা হয়। এছাড়াও সেসময় সিলেট সদরের বিভিন্ন জায়গায় বন্যা পিড়ীত মানুষের মধ্যে ট্রাস্টেও উদ্যোগে উপহার হিসেবে অত্যাবশ্যকীয় সামগ্রী বিতরণ করা হয়েছিল। সাম্প্রতিক শৈত্যপ্রবাহের সময়ও সিলেট শহরে ট্রাস্ট ও ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে কম্বল উপহার দেয়া হয়। পাশাপাশি ট্রাস্ট সিলেট মহানগর কমিউনিটি পুলিশ, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতীয় ইমাম সমিতির সিলেট জেলা ও মহানগর শাখা, ইসকন, সিলেট স্টেশন ক্লাব, সিলেট চেম্বার অব কমার্স ইন্ড্রাট্রিজ, সিলেট জেলা প্রেস ক্লাব, সিলেট প্রেস ক্লাব, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন, নারায়ন হৃদালয় ব্যাঙ্গালুরুসহ বিভিন্ন সংগঠনের সাথে যৌথভাবে নিয়মিতভাবে লিভার রোগ বিষয়ক সচেতনতামূলক ও সেবামূলক অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১

ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১