আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

সিলেটে অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের শীতবস্ত্র দান 

  • আপলোড সময় : ২৯-১২-২০২৩ ০২:২১:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৩ ০২:২১:৫২ অপরাহ্ন
সিলেটে অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের শীতবস্ত্র দান 
সিলেট, ২৯ ডিসেম্বর : লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের প্রাক্তন জেলা গভর্নর ও কনফিডেন্স সিমেন্টের ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়ার একমাত্র পুত্র সন্তানের নামে প্রতিষ্ঠিত অনিরুদ্ধ বড়ুয়া অনির মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান এর অর্থায়নে সিলেটের বালুচর নয়াবাজারস্থ চা বাগান এলাকায় ২৯ ডিসেম্বর শুক্রবার চা বাগানের কিছু অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র দান করা হয়।
অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্ট'র শীতবস্ত্র দান কর্মসূচি অংশ হিসেবে সিলেটের জন্য শীতবস্ত্র গ্রহন করে সিলেটে পাঠান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের দেশজুড়ে শীতবস্ত্র দান কর্মসূচি বাস্তবায়নের অন্যতম কর্ণধার জাতীয় কমিটির সাবেক মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়া ও বাবৌযুপ এর চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু। 

লায়ন রূপম কিশোর বড়ুয়া থেকে প্রাপ্ত কম্বলসমূহ তাঁর পিতা সাবেক পাকিস্তান গণপরিষদ সদস্য (এমএলএ) অ্যাডভোকেট ফণী ভূষণ বড়ুয়া, মাতা তটিনী বড়ুয়া ও অকাল প্রয়াত সন্তান অনিরুদ্ধ বড়ুয়া অনি স্মরণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। 
 মহান বিজয়ের মাসে বালুচর নয়াবাজারস্থ চা বাগান এলাকায় শীতবস্ত্র দান কর্মসূচির তৃতীয় কার্যক্রমে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর প্রতিষ্ঠাতা উৎফল বড়ুয়া, সহ সভাপতি শিমুল মুৎসুদ্দী, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়াসহ পরিষদের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন