আমেরিকা , শনিবার, ০২ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

৬ বছরে পা রাখলো ‘সুপ্রভাত মিশিগান’

  • আপলোড সময় : ৩১-১২-২০২৩ ১২:৩১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৩ ১২:৩৩:২৮ অপরাহ্ন
৬ বছরে পা রাখলো ‘সুপ্রভাত মিশিগান’
নানা প্রতিকূলতা  কাটিয়ে ৫ বছর পেরিয়ে ৬ বছরে পদার্পণ করেছে মিশিগানের শীর্ষ অনলাইন গণমাধ্যম ‘সুপ্রভাত মিশিগান’। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর মিশিগানে বসবাসরত প্রবাসী বাঙালিদের মুখপত্র হিসেবে আত্মপ্রকাশ করে পত্রিকাটি।
সুন্দর এবং সাবলীল সংবাদ পরিবেশনের কারণে দিন দিন বেড়েই চলছে সুপ্রভাত মিশিগানের জনপ্রিয়তা। আমাদের বিশ্বাস এই ধারবাহিকতা ধরে রাখতে পারলে আরও বহুদূর এগিয়ে যাবে পত্রিকাটি। আর এই সাফল্য ধরে রাখার জন্য প্রয়োজন ধারাবাহিকতা। অনেক চড়াই-উৎরাই ও প্রতিবন্ধীকতার মধ্য দিয়ে হাঁটি হাঁটি পা করে অন্যতম জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম সুপ্রভাত মিশিগানআজকের এ পর্যায়ে এসে পৌঁছেছে।
সুপ্রভাত মিশিগানে সংবাদের উৎস হিসেবে ব্যবহার করছে স্থানীয় জনপ্রিয় দৈনিক ডেট্রয়েট নিউজ, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট, প্রথম কলকাতাসহ দেশের বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা থেকে বাছাই করা সংবাদ এবং যুক্তরাষ্ট্রের বাঙালি-সম্প্রদায়ের খবরাখবর ও প্রেস বিজ্ঞপ্তি ইত্যাদি। আজকের এই দিনে আমরা অনলাইন পত্রিকা সুপ্রভাত মিশিগানকে বাংলায় অনুবাদ করে সংবাদ প্রকাশের অনুমতি দেয়ায় মিশিগানের বহুল প্রচারিত দি ডেট্রয়েট নিউজ কর্তৃপক্ষকে বরাবরের মতো এবারও আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে  ঢাকা পোস্ট  ও প্রথম কলকাতার প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন।
পরিশেষে ‘সুপ্রভাত মিশিগান’এর ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ বর্ষের শুভ সূচনা-লগ্নে আমাদের সব পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও প্রাণঢালা শুভেচ্ছা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য