আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

হবিগঞ্জে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০ 

  • আপলোড সময় : ০১-০১-২০২৪ ০৮:৩৫:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৪ ০৮:৩৫:৫১ পূর্বাহ্ন
হবিগঞ্জে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০ 
ঢাকা, ১ জানুয়ারি (ঢাকা পোস্ট) : হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে পুলিশ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
এ ছাড়া আওয়ামী লীগের নির্বাচনী অফিস ও পুলিশের একটি পিকআপভ্যান ভাঙচুর করা হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্য মো. হাসনাত ও মিজানুর রহমানকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (১ জানুয়ারি) দুপুরে শহরের শায়েস্তানগর পইল রোড এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি বের করে। এ সময় পুলিশ তাদেরকে বাধা দিলে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ছাড়া হবিগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. আবু জাহিরের একটি নির্বাচনী অফিস ও পুলিশের একটি পিকআভ্যানও ভাঙচুর করে ছাত্রদলের নেতাকর্মীরা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বিষয়টি জানতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও ডিবি সদস্য মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ