আমেরিকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ ডেট্রয়েটের পশ্চিম প্রান্তে গাড়ি দুর্ঘটনা ও গুলিতে মৃত্যু, তদন্তে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বিরুদ্ধে হুমকির অভিযোগে গ্রেপ্তার কাইল ব্রাউন এক হাজার ছুঁইছুঁই আক্রান্ত, মিশিগানে দ্রুত ছড়াচ্ছে পরজীবীজনিত ডায়রিয়া ফিলাডেলফিয়ায় বাংলাদেশি ডোরড্যাশ চালককে কাছ থেকে গুলি করে হত্যা মিশিগানে পরজীবী-জনিত ডায়রিয়ার ভয়াবহ হানা, আক্রান্ত ৭০০ ছাড়াল হ্যামট্রাম্যাকে আতশবাজি নিয়ে বিশৃঙ্খলা, সন্দেহভাজনদের শনাক্ত করছে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে অনলাইন হুমকি, নিরাপত্তা জোরদার ৬৭ মিনিটের ধাক্কা সামলে মেসিরা কোয়ার্টার ফাইনালে সিলেটে শিল্পমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, বাণিজ্য-বিনিয়োগে গুরুত্ব সিলেটে সাত রঙের চায়ের আপ্যায়নে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত সিলেট–ম্যানচেস্টার আকাশপথে পুনরায় যাত্রা শুরু, স্বস্তিতে প্রবাসীরা মিশিগানে এখনও ৯৭ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন; আরও ঝড়ের আশঙ্কা কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে ব্রাজিলের বিদায় স্বাধীনতার ২৫০ বছর আজ, গর্বে উজ্জ্বল আমেরিকা ডিয়ারবর্নের ফেয়ারলেন মলে গোলাগুলি : নিহত ২, আহত ১ ওহাইওতে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণ, ৪৩ কাউন্টিতে আক্রান্ত ১৭৭ সচিবালয় থেকে ভার্চুয়ালি ‘নজরুল  বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিশিগানে বাংলাদেশি রেস্টুরেন্টে চুরি মসজিদে হামলার হুমকির অভিযোগে ম্যাডিসন হাইটসে সন্দেহভাজন গ্রেপ্তার

মাধবপুরে ট্রাকের ধাক্কায় ২ জন নিহত

  • আপলোড সময় : ০১-০১-২০২৪ ১০:৫৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৪ ১০:৫৭:০২ পূর্বাহ্ন
মাধবপুরে ট্রাকের ধাক্কায় ২ জন নিহত
মাধবপুর (হবিগঞ্জ) ১ জানুয়ারী : মাধবপুরে ট্রাকের ধাক্কায় ২ ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার ভোর ৬ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর তেমুনিয়া মোড়ের  গ্লোবাল সিএনজি পাম্পের কাছে এ ঘটনা ঘটেছে। 
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল  কবির জানান, একটি অজ্ঞাতনামা ট্রাক গ্লোবাল সিএনজি পাম্পের কাছে মাধবপুরগামী একটি রেজিস্ট্রেশন নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সা যাত্রী হাবিব মিয়া (৩৩) ঘটনাস্থলেই নিহত হন। নিহত হাবিব মিয়া মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে। এই দুঘটনায় রনি মিয়া (২০) ও রিপন মিয়া (২৫) নামের দুইজন গুরুতর আহত হয়েছেন। আহত রিপন ও রনিকে পথচারীরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনি মিয়া  মারা গেছেন বলে নিশ্চিত করেছেন তার প্রতিবেশী আলমাস মিয়া। রনির কমলপুর গ্রামের আব্দুল হাই এর ছেলে। রিপনের পরিচয় পরিচয় জানা যায়নি।
হাইওয়ে ওসি জানান,এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ

মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ