আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

থার্টি ফাস্ট নাইটে মৃধা নিউ ইভেন্ট সেন্টারে জমকালো আয়োজনে বর্ষবরণ

  • আপলোড সময় : ০২-০১-২০২৪ ০২:১১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৪ ১২:৫৬:৪১ পূর্বাহ্ন
থার্টি ফাস্ট নাইটে মৃধা নিউ ইভেন্ট সেন্টারে জমকালো আয়োজনে বর্ষবরণ
ওয়ারেন, ২ জানুয়ারী : জমকালো আয়োজনে থার্টি ফাস্ট নাইটের মাধ্যমে নতুন বছরকে বরণ করেছে মিশিগানের প্রবাসী বাঙ্গালীরা। রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত রাজ্যের মেডিসন হাইটস, হ্যামট্রাম্যাক, ডেট্রয়েট, ওয়ারেন, স্টার্লিং হাইটস সিটি সহ বিভিন্ন সিটিতে বসবাসরত বাংলাদেশিরা কমিউনিটি হল, রেষ্টুরেন্ট কিংবা বাসা-বাড়িতে নববর্ষকে ঘিরে বাঁধভাঙা উল্লাস করেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা পরিবার-পরিজন নিয়ে নৈশভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে অংশ নেন।

রাত ৯টায় মেডিসন হাইটস সিটির ২৩৫৭ ওয়েস্ট ফোরটিন মাইল রোডস্থ মৃধা নিউ ইভেন্ট সেন্টার আমরা কজনের উদ্যোগে আয়োজিত থার্টি ফাস্ট নাইটে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা ও সুপ্রভাত মিশিগানের সম্পাদক মন্ডলীর সভাপতি চিনু মৃধা। অনুষ্ঠান  তাদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান আয়োজকরা। 

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ড. দেবাশীষ মৃধা ও তন্ময় আচার্য্য, গান পরিবেশন করেন শিমুল দত্ত, অপূর্ব চৌধুরী, ঝন্টু দাশ, দেবাশীষ তালুকদার, রাহুল দাশ, অরুপ পুরকায়স্থ, দেবাশীষ চৌধুরী,  বাবুল পাল। সমবেত সঙ্গীত পরিবেশন করেন পুর্নেন্দু চক্রবর্তী অপু, সুস্মিতা চৌধুরী, সঙ্গীতা পাল, রাহুল দাশ, অনুকুল দেবনাথ, হিমেল দাশ, দেবাশীষ চৌধুরী ও অরুপ পুরকায়স্থ। বায়োলিন বাজিয়ে শুনান সামান্তা চৌধুরী মেঘা। গানের সাথে নৃত্য পরিবেশন করেন রাহুল দাশ ও কৃষ্ণা দাশ। অনুষ্ঠান পরিচালনা করেন সুপর্না চৌধুরী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌরভ চৌধুরী। অল্প খরচে সুন্দর ডেকোরেশন করেন অলক চৌধুরী ও তার কন্যা সামান্তা চৌধুরী। 

নতুন বছর বরন উপলক্ষে ছিল রকমারি খাবারের বিশাল আয়োজন। বিশ্বজিত এন্দের স্পন্সরে মজাদার খাসির মাংস রান্না করেছেন আভা রানী চৌধুরী, যা খেয়ে  নৈশভোজে তৃপ্তির ঢেকুর তুলেছেন সকলেই। সত্যেন্দ্র দাশের জাপানি স্ন্যাকস  এবং কমলেন্দু পালের ছোলা ভুনা  ছিল সেই রকম মাজাদার। রাত ১২ট ১ মিনিটে ডিজের তালে নেচে গেয়ে নতুন বছরকে  বরণ করা হয়। এ সময় অনেকেই  হাতেই শোভা পায়  শ্যাম্পেনের গ্লাস। 

এর আগে শিব মন্দির টেম্পল অব জয়ের প্রিস্ট পুর্নেন্দু চক্রবর্তী অপুর সহধর্মিনী চন্দনা বানার্জী, সুপ্রভাত মিশিগান সম্পাদকের সহধর্মিনী গৌরি আচার্য্য, কমিউনিটি ব্যক্তিত্ব মৃনাল চৌধুরী ও গকুল তালুকদারের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। জন্মদিনে সকলের ভালোবাসায় সিক্ত হন তারা।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর