আমেরিকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ

ব্রিটিশ কলম্বিয়ার ‘গুড সিটিজেন’ অ্যাওয়ার্ড পাচ্ছেন আমিনুল ইসলাম

  • আপলোড সময় : ০৬-০১-২০২৪ ০৩:৫৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৪ ০৩:৫৫:০৬ পূর্বাহ্ন
ব্রিটিশ কলম্বিয়ার ‘গুড সিটিজেন’ অ্যাওয়ার্ড পাচ্ছেন আমিনুল ইসলাম
ব্রিটিশ কলম্বিয়া, ৬ জানুয়ারী : ব্রিটিশ কলম্বিয়া সরকারের সম্মানজনক ‘মেডেল অব গুড সিটিজেনশিপ’ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমিনুল ইসলাম। নিজ নিজ কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য প্রতিবছর এই অ্যাওয়ার্ড দিয়ে থাকে ব্রিটিশ কলম্বিয়া সরকার। এ বছর ২১ জন এই পদকের মনোনীত হয়েছেন। আগামী ২৫ জানুয়ারি তাদের হাতে এই পদক তুলে দেওয়া হবে। এই প্রথম কোনো বাংলাদেশি হিসেবে সম্মানজনক এই পদক পাচ্ছেন আমিনুল ইসলাম।
এক বিজ্ঞপ্তিতে ব্রিটিশ কলম্বিয়া সরকার জানিয়েছে, কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে শহরের বিদ্যায়গুলোতে শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমিনুল ইসলাম। তার উদ্ভাবিত ‘ব্রিটিশ কলম্বিয়া’ মডেলের মাধ্যমে সারে শহরের শিক্ষার্থীরা ১৭২টি মাতৃভাষা চর্চায় সম্পৃক্ত হতে পেরেছে। তার এই মডেলটি সারে শহরের বাইরের স্কুলগুলোতেও জনপ্রিয়তা পেয়েছে। এমনকি ইউনোস্কের এডুকেশন ফের্মওয়ার্ক-২০৩০ এর জন্যও এই মডেলটি গৃহীত হয়েছে।
এতে আরও বলা হয়, বাংলাদেশের বাইরে প্রথম দেশ হিসেবে ২০২৩ সালে কানাডা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে। এক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মো. আমিনুল ইসলাম। এছাড়া, বিভিন্ন মাতৃভাষা সম্পর্কে সচেতনতা বাড়াতে তার উদ্যোগে ২০১৩ সাল থেকে কানাডায় ‘মাতৃভাষা উৎসব’ পালিত হচ্ছে। মাতৃভাষার বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা হিসেবে তার উদ্যোগে ২০০৯ সালে কানাডার প্রথম মাতৃভাষা স্মৃতিস্তম্ভ ‘লিংগুয়া অ্যাকুয়া’ স্থাপিত হয়।
মাতৃভাষার চর্চা ও প্রসারে গুরুত্বপূর্ণ এসব অবদানের স্বীকৃতি হিসেবে ব্রিটিশ কলম্বিয়া সরকারের সম্মানজনক ‘মেডেল অব গুড সিটিজেনশিপ’ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন তিনি।
উল্লেখ্য, আমিনুল ইসলাম মাদার ল্যাংগুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড সোসাইটি (এমএলএলডাব্লিউসি), কানাডার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিদেশে মাতৃভাষা বাংলার চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এমএলএলডাব্লিউসি। ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা আদায়ের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সংস্থাটিকে ২০০১ সালে একুশে পদকে ভূষিত করা হয়। এই ধারাবাহিকতা বজায় রাখায় সংস্থাটি আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৩ লাভ করে।
আমিনুল ইসলাম সিরাজগঞ্জ জেলার বানিয়াগাঁতি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম জোনাব আলী। তিনি  ১৯৮৭ সাল থেকে কানাডায় অবস্থান করছেন। তবে, বিদেশে অবস্থান করলেও দেশ মাতৃকার প্রতি তার গভীর ভালোবাসা। আর সেই ভালোবাসার টানেই বিদেশের মাটিতে মাতৃভাষার চর্চা ও প্রসারে কাজ করে যাচ্ছেন। সুযোগ পেলেই ছুটে যান নিজ জন্মভূমিতে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স