আমেরিকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর
নারায়ণগঞ্জ পুলিশের দাবি

বাসে ছিল টাইম বোমা, বিস্ফোরিত হলে মারা যেতেন সব যাত্রী

  • আপলোড সময় : ০৬-০১-২০২৪ ০১:২০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৪ ০১:২০:৪৯ অপরাহ্ন
বাসে ছিল টাইম বোমা, বিস্ফোরিত হলে মারা যেতেন সব যাত্রী
নারায়ণগঞ্জ, ৬ জানুয়ারি (ঢাকা পোস্ট) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাস থেকে উদ্ধার হওয়া বস্তুটি অত্যাধুনিক টাইম বোমা ছিল বলে জানিয়েছে নারায়ণগঞ্জ পুলিশ। বোমাটি বিস্ফোরিত হলে বাসে থাকা সবাই মারা যেতেন বলে দাবি করেছে তারা।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
পুলিশ সুপার জানান, বেঙ্গল পরিবহনের সুপারভাইজারের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে  পরীক্ষা করে জানায়, এটি একটি টাইম বোমা। পরে তারা সেটিকে নিরাপদ স্থানে নিয়ে বিস্ফোরণ ঘটায়। 
এসপি বলেন, উদ্ধার হওয়া বোমাটি বিস্ফোরিত হলে গাড়ির ভেতরে যত যাত্রী ছিল, সবাই মারা যেত। বড় ধরনের এই ক্ষতির মুখ থেকে রক্ষা পাওয়ায় গাড়ির সুপারভাইজরকে আমরা ধন্যবাদ জানাই।
গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বেঙ্গল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। রাজধানীর গাবতলী থেকে ছেড়ে আসা বাসটির একটি সিটের পেছনে রাখা ছিল বস্তুটি। পরে মধ্যরাতে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে এটি নিষ্ক্রিয় করেন।
এই নাশকতা চেষ্টার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান পুলিশ সুপার। সেইসঙ্গে নির্বাচনকে সামনে রেখে জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি

দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি