আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

বিএনপি ভোটারদের অপমান করেছে : আওয়ামী লীগ

  • আপলোড সময় : ০৭-০১-২০২৪ ০৪:৩৯:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৪ ০৪:৩৯:৪৭ পূর্বাহ্ন
বিএনপি ভোটারদের অপমান করেছে : আওয়ামী লীগ
ঢাকা, ৭ জানুয়ারি (ঢাকা পোস্ট) : চলমান দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি ভোটারদের অপমান করেছে বলে মন্তব্য করে দলটির প্রতি নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ। ‘কুকুর বিড়াল’-এর সঙ্গে তুলনা করে ভোটারদের অপমান করা হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকার তেজগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ নিন্দা জানান।
এর আগে এদিন সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ‘ভোটকেন্দ্রে কুকুর বিড়াল ছাড়া কেউ নেই’ বলে মন্তব্য করেন। পরে এই শিরোনামে সংবাদ প্রকাশ হয়।     
তার এমন বক্তব্যের নিন্দা জানিয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বলেন, বিভিন্ন গণমাধ্যমে আমরা ভোটারদের ছবি দেখেছি—দীর্ঘ লাইন, ১২০ বছরের বৃদ্ধা মাকে কাঁধে নিয়ে সন্তান ভোটকেন্দ্রে গেছেন। এমন যখন দৃশ্য তখন তার (মঈন খান) এই ধরনের বক্তব্য বাংলাদেশে ভোটারদের অপমান করা, বাংলাদেশের জনগণকে অপমান করা। তিনি প্রকারান্তরে বাংলাদেশের ভোটারদেরকে ‘কুকুর বিড়াল’-এর সঙ্গে তুলনা করেছেন। তিনি একজন প্রবীণ রাজনীতিবিদ, তার এই অবান্তর ও লজ্জাহীন মন্তব্যের জন্য ভোটারদের কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার। 
বিপ্লব বড়ুয়া বলেন, এ ধরনের বক্তব্য প্রমাণ করে বিএনপি নির্বাচনকে কিভাবে দেখে, গণতন্ত্রকে কিভাবে দেখে, সংবিধানকে কিভাবে দেখে। তারা বরাবরই সংবিধান, নির্বাচনকে অবজ্ঞা করে অবৈধভাবে ক্ষমতা দখল করার স্বপ্ন দেখে। তাই তারা বাংলাদেশের ভোটারদের ‘কুকুর বিড়াল’-এর সঙ্গে তুলনা করার দুঃসাহস দেখিয়েছে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, আমাকে বিদেশি এক সাংবাদিক টেলিফোনে জানালো—বাংলাদেশে ইউকের (যুক্তরাজ্য) মত নির্বাচন হয়েছে। স্বচ্ছ, অবাধ ও মুক্ত পরিবেশে নির্বাচন হচ্ছে। সবচেয়ে বড় কথা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে। উল্লেখ করার মতো তেমন কোনো সহিংস ঘটনা কোথাও ঘটেনি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আমাদের ৪২ হাজার ভোটকেন্দ্র রয়েছে, যেখানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, নির্বাচন কমিশন হস্তক্ষেপ করেছে, ভোটকেন্দ্রে ভোট বাতিল করেছে এবং স্থগিত করেছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে রাষ্ট্রের নির্বাহী বিভাগকে নিয়ে নির্বাচন পরিচালনা করে যাচ্ছে। ভোটারদের উপস্থিতি বেড়েছে। সকালে ভোটারদের উপস্থিতি একটু ধীরগতি ছিলো, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের দীর্ঘ লাইন হয়েছে।
তিনি আরও বলেন, সহিংস ঘটনা ঘটিয়ে বিএনপি-জামায়াত ভোটারদের মধ্যে ভয় সৃষ্টি করে, নির্বাচন থেকে ভোটারদের দূরে রাখার যে ষড়যন্ত্র করছিল সেটি ব্যর্থ হয়েছে। এই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে সাধারণ ভোটার ভোটকেন্দ্রে এসেছেন, ভোট দিয়েছেন। কিন্তু বিএনপি জামাতের অপপ্রচার এখনো থেমে নেই।  বিএনপির রিজভী সাহেব আজগুবি কথা বলছেন। অথচ নির্বাচনে প্রায় তিনশ বিদেশি পর্যবেক্ষক রয়েছেন। তারা এ নির্বাচনকে সন্তুষ্টজনক মনে করছেন বলে আমাদের জানিয়েছেন। কোনো কোনো পর্যবেক্ষক বলেছেন, এই নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর