আমেরিকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক মিশিগানে ভূমিকম্প মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ ডেট্রয়েটের পশ্চিম প্রান্তে গাড়ি দুর্ঘটনা ও গুলিতে মৃত্যু, তদন্তে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বিরুদ্ধে হুমকির অভিযোগে গ্রেপ্তার কাইল ব্রাউন এক হাজার ছুঁইছুঁই আক্রান্ত, মিশিগানে দ্রুত ছড়াচ্ছে পরজীবীজনিত ডায়রিয়া ফিলাডেলফিয়ায় বাংলাদেশি ডোরড্যাশ চালককে কাছ থেকে গুলি করে হত্যা মিশিগানে পরজীবী-জনিত ডায়রিয়ার ভয়াবহ হানা, আক্রান্ত ৭০০ ছাড়াল হ্যামট্রাম্যাকে আতশবাজি নিয়ে বিশৃঙ্খলা, সন্দেহভাজনদের শনাক্ত করছে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে অনলাইন হুমকি, নিরাপত্তা জোরদার ৬৭ মিনিটের ধাক্কা সামলে মেসিরা কোয়ার্টার ফাইনালে সিলেটে শিল্পমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, বাণিজ্য-বিনিয়োগে গুরুত্ব সিলেটে সাত রঙের চায়ের আপ্যায়নে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত সিলেট–ম্যানচেস্টার আকাশপথে পুনরায় যাত্রা শুরু, স্বস্তিতে প্রবাসীরা মিশিগানে এখনও ৯৭ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন; আরও ঝড়ের আশঙ্কা কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে ব্রাজিলের বিদায় স্বাধীনতার ২৫০ বছর আজ, গর্বে উজ্জ্বল আমেরিকা ডিয়ারবর্নের ফেয়ারলেন মলে গোলাগুলি : নিহত ২, আহত ১ ওহাইওতে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণ, ৪৩ কাউন্টিতে আক্রান্ত ১৭৭ সচিবালয় থেকে ভার্চুয়ালি ‘নজরুল  বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিশিগানে বাংলাদেশি রেস্টুরেন্টে চুরি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

সিলেটের ছয়টি আসনে পাঁচটিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী 

  • আপলোড সময় : ০৭-০১-২০২৪ ০১:২৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৪ ০১:২৪:১৫ অপরাহ্ন
সিলেটের ছয়টি আসনে পাঁচটিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী 
সিলেট, ৭ জানুয়ারি :  সিলেটে কয়েকজন প্রার্থীর বর্জনের মধ্যেও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। আর বাকি একটিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ফুলতলী পীরের ছেলে আঞ্জুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী।
সিলেট-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তার সাথে কোন প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি কোন প্রার্থী। প্রতিদ্বন্দ্বি চার প্রার্থীর সবাই জামানত হারিয়েছেন।
সিলেট-২ আসনে ৮৮ হাজার ৪০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান মুহিব ট্রাক প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৫৩৬ ভোট। এই আসনে সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির প্রার্থী ইয়াহিয়া চৌধুরী পেয়েছেন ৬৮৩৭ ভোট। 
সিলেট-৩ আসনে ৮০ হাজার ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ট্রাক প্রতীকে ৩৫ হাজার ৪০৫ ভোট  পেয়েছেন। 
সিলেট-৪ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তৃণমূল বিএনপির আবুল হোসেন সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১১ ভোট। এছাড়া ওই আসনের ইসলামী ঐক্যজোট প্রার্থী মো. নাজিম উদ্দিন কামরান মিনার প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫২ ভোট। 
সিলেট-৫ আসনে ৪৪ হাজার ৭৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী, ফুলতলী পীরের ছেলে আঞ্জুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী। তার প্রতীক ছিল কেটলি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকার প্রার্থী মাসুক উদ্দিন আহমদ ৩২ হাজার ৫১ ভোট ও স্বতন্ত্র প্রার্থী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আহমদ আল কবীর ট্রাক প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৯৬৭ ভোট। 
সিলেট-৬ আসনে ১৬ হাজার ৪৮৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে নৌকা প্রতীক। নৌকা প্রতীকে ৫০ হাজার ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নুরুল ইসলাম নাহিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন ঈগল প্রতীকে ৩৩ হাজার ৬০৪ ভোট।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ

মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ