আমেরিকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ ১০ বছরে ২০ হাজার মানুষ হারানো মিশিগান অঞ্চল এখন ঘুরে দাঁড়াতে চায় অন্তর্বর্তী সরকারের দেওয়া ২ রাষ্ট্রদূতের চুক্তি বাতিল করল সরকার স্টার্লিং হাইটসে বিদ্বেষমূলক গ্রাফিতি, দুইজনের বিরুদ্ধে অভিযোগ আত্মরক্ষায় গুলি : ডেট্রয়েটের  ট্রিপল শুটিংয়ে অভিযোগ  আনছে না প্রসিকিউটররা টর্নেডো-বন্যায় নাজেহাল মিশিগান, সহায়তা পেতে তথ্য দাখিলের তাগিদ নির্মাণ জোনে ভয়াবহ দুর্ঘটনা, ডেট্রয়েটে প্রাণহানি ও আহত ডেট্রয়েটের পশ্চিমে গুলিতে নিহত ৩, সন্দেহভাজন আটক গ্যাসের পর বিদ্যুতেও দামের ঝাঁকুনি, জনজীবনে প্রভাবের শঙ্কা মিশিগানজুড়ে একই সঙ্গে বন্যা ও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি মিশিগানে ইউএসবি’র বর্ণাঢ্য বৈশাখী উৎসব ২৬ এপ্রিল

হবিগঞ্জে নৌকা ২, স্বতন্ত্র ২

  • আপলোড সময় : ০৮-০১-২০২৪ ০৪:৫৭:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৪ ০৪:৫৭:০৮ পূর্বাহ্ন
হবিগঞ্জে নৌকা ২, স্বতন্ত্র ২
হবিগঞ্জ, ৮ জানুয়ারি :  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার ৪টি আসনের দুটিতে আওয়ামী লীগ ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া (ঈগল) প্রতীক নিয়ে ৭৫ হাজার ৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মুনিম চৌধুরী বাবু (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৭০৩ ভোট।
হবিগঞ্জ-২ আওয়ামী লীগের ময়েজ উদ্দিন শরিফ রুয়েল নৌকা প্রতীকে ৯৯ হাজার ৯৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ৩ বারের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ঈগল প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৬০৬ ভোট।
হবিগঞ্জ-৩ আওয়ামী লীগের মো. আবু জাহির নৌকা প্রতীকে ১ লক্ষ ৬০ হাজার ৬০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মুমিন চৌধুরী বুলবুল (লাঙ্গল) প্রতীক নিয়ে ৪ হাজার ৭৬ ভোট পেয়েছেন। মো. আবু জাহির টানা ৪ বার এমপি নির্বাচিত হয়ে নতুন রেকর্ড করেছেন। এই আসনে এর আগে কেউ টানা ৪ বার এমপি হতে পারেনি। এবার হবিগঞ্জ জেলার ৪টি আসনের মধ্যে একমাত্র তিনিই সাবেক এমপি।
হবিগঞ্জ-৪ ব্যারিস্টার সুমন ঈগল প্রতীকে ১ লক্ষ ৬৯ হাজার ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী (নৌকা) ৬৯ হাজার ৫৪৩ ভোট পেয়েছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংখ্যালঘু বৈষম্যে দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত হয়: জয়ন্তী রায়

সংখ্যালঘু বৈষম্যে দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত হয়: জয়ন্তী রায়