আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে
স্মরণ সভায় বক্তারা

কর্মের মধ্য দিয়ে চিরকাল বেঁচে থাকবেন রুহুল হুদা 

  • আপলোড সময় : ০৮-০১-২০২৪ ০৫:১৫:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৪ ০৫:১৫:২৭ পূর্বাহ্ন
কর্মের মধ্য দিয়ে চিরকাল বেঁচে থাকবেন রুহুল হুদা 
হ্যামট্রাম্যাক, ৮ জানৃয়ারি : বাংলাদেশি-অ্যামিরিকান ডেমোক্রেটিক ককাসের (এমআই বিএডিসি) সাবেক জেনারেল সেক্রেটারি রুহুল হুদার মৃত্যুতে অনুষ্ঠিত হয়েছে স্মরণ সভা। রোববার (৭ জানুয়ারি) দুপুর ১টায় হ্যামট্রাম্যাক শহরের গেট অব কলাম্বাসে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 
রুহুল হুদা দীর্ঘদিন থেকে মিশিগানে বসবাস করছিলেন। তিনি স্থানীয় একটি মসজিদ কমিটির সভাপতি ও স্কুল বোর্ডের সদস্যসহ একাধিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। নি:স্বার্থভাবে সেবা করে গেছেন বাঙালি প্রবাসীদের।  তিনি গত ২২ ডিসেম্বর ৪৯ বছর বয়সে মিশিগানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার স্মরণে এমআই বিএডিসি এই ‘কমিউনিটি স্মরণ সভা’র আয়োজন করে।   

পবিত্র কোরআন তেলেওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলেওয়াত করেন জাহিদুল ইসলাম মারুফ। রুহুল হুদার আকন্মিক মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্নার শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা আহমেদ কাশেম। 
এছাড়া তার পরিবারের প্রতি সমবেদনা জানান তারা। স্মরণ সভায় এমআই বিএডিসির সদস্যরা ছাড়াও কমিটিউনিটির বিভিন্ন পর্যায়ের শতাধিক বিশিষ্টজনেরা অংশ নেন।         
এমআই বিএডিসির সভাপতি সুলায়মান বাহারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাসকুর হোসেন কাউসারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মিশিগান ডেমোক্রেটিক পার্টির সহসভাপতি ড.শাহীন নাজমুল হাসান, হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান মুহিত মাহমুদ, সাবেক কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, ড. জাকিরুল হক, ডা. সিরাজুল ইসলাম, ইমাম আব্দুল লফিত আজম, মাওলানা আহমেদ কাশেম,এমআই বিএডিসির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী ও গিয়াস তালুকদার বক্তব্যে রাখেন। 
এছাড়া জুবেরুল চৌধুরী খোকন, আজিজ চৌধুরী মুরাদ, আব্দুস শাকুর খান মাখন, বকুল তালুকদার, হেলাল খান, কাজী শাহী হুদা, খন্দকার ইউসূফ কামাল, মনজুরুল করিম তুহিন, সাব্বির খান, মুন্নি রহমান, সাংবাদিক তোফায়েল রেজা সোহেলসহ আরও অনেকে বক্তব্য রাখেন।      

বক্তারা বলেন, রুহুল হুদা ছিলেন বাংলাদেশি কমিউনিটির সহৃদয় ও কৃর্তিমান ব্যক্তিত্ব। ছিলেন একজন ধার্মিক ও দিলদরিয়া মানুষ। তিনি কমিউনিটির বহু মানুষকে আপন করে নিতে পেরেছিলেন। গুণী মানুষ রুহুল হুদা তার কর্মের মধ্য দিয়ে চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামের ঐতিহ্য ও ভালোবাসায় মুখরিত নিউ জার্সির বনভোজন

চট্টগ্রামের ঐতিহ্য ও ভালোবাসায় মুখরিত নিউ জার্সির বনভোজন