আমেরিকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বার্মিংহামে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তি পুলিশি হেফাজতে পুরোনো ফ্যাসিবাদের জায়গায় নব্য ফ্যাসিবাদ নয় : জামায়াত আমির শতাব্দীপ্রাচীন সেন্ট অ্যান গির্জা রক্ষায় ৪ কোটি ডলারের সংস্কার প্রকল্প মিশিগানে বরফ সরানোর গাড়ির মজার সব নাম! কুইবেকে ধর্মীয় পোশাক ও প্রতীক নিষিদ্ধের পক্ষে সুপ্রিম কোর্টের রায় আইসিইর বন্দি পরিবহন নিয়ে মিশিগানে বিক্ষোভ মিশিগানে বড় পরাজয়ের পর কৌশল পরিবর্তনের চিন্তায় রিপাবলিকানরা ডেট্রয়েটের গুদামে ফেডারেল অভিযান,  ৪৯ কেজি কোকেন জব্দ, গ্রেপ্তার ১ বার্মিংহামের প্রাণচঞ্চল এলাকায় গুলি, নিহত ১ সাগিনাউ বে-তে নৌকাডুবি, মৃত্যুর  মুখ থেকে ফিরলেন চার আরোহী যুক্তরাষ্ট্রে হামে ৯ জনের মৃত্যুর তথ্য সিডিসির, অঙ্গরাজ্যগুলোর হিসাবে ১৪ মিশিগানের আকাশে উজ্জ্বল উল্কাপিণ্ড, বিস্ময়ে হতবাক মানুষ ঐতিহ্যের শতবর্ষে ডেট্রয়েটে বর্ণাঢ্য থ্যাঙ্কসগিভিং প্যারেড আই-৭৫ মহাসড়কে বিকল গাড়ির পাশে দাঁড়িয়ে প্রাণ গেল নারীর মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ যুক্তরাষ্ট্রজুড়ে আজ থ্যাংকসগিভিং, কাল ব্ল্যাক ফ্রাইডে ডেট্রয়েটে I-96 মহাসড়কে গোলাগুলি, গুলিবিদ্ধ ১ ষড়যন্ত্রে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর  সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’, হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডেট্রয়েটের রেনেসাঁ সেন্টার পুনর্নির্মাণে ২.২ বিলিয়ন ডলারের চুক্তি পাস

মিশিগানে গ্যাসের দাম ৯ সেন্ট কমেছে

  • আপলোড সময় : ০৯-০১-২০২৪ ০৪:৪৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৪ ০৪:৪৬:৫৩ পূর্বাহ্ন
মিশিগানে গ্যাসের দাম ৯ সেন্ট কমেছে
ডেট্রয়েট, ৯ জানুয়ারি : মিশিগানে গ্যাসের দাম গত সপ্তাহ থেকে ৯ সেন্ট কমেছে। মিশিগান ড্রাইভারদের নিয়মিত আনলেডেড গ্যাসের জন্য প্রতি গ্যালনে গড়ে ২.৮১ ডলার দিতে হবে। এএএ-দ্য অটো ক্লাব গ্রুপ সোমবার এ কথা ঘোষণা করেছে। কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, গত মাসের তুলনায় এবার দাম ৩৯ সেন্ট কম এবং গত বছরের একই সময়ের চেয়ে ৫২ সেন্ট কম।
মোটরচালকরা একটি সম্পূর্ণ ১৫ গ্যালন গ্যাসোলিন ট্যাঙ্কের জন্য গড়ে ৪২ ডলার প্রদান করছেন। এএএ এই হ্রাসের জন্য দায়ী করেছে "গ্যাসের কম চাহিদা ও সরবরাহ বৃদ্ধি। তবে, তেলের ক্রমবর্ধমান দামের কারণে দাম সীমিত কমেছে।" "মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে গত সপ্তাহে তেলের দাম বেড়েছে। লোহিত সাগরে শিপিং ব্যাঘাত এবং ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞার সম্ভাবনা বাজারের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যে তেল সরবরাহ কঠিন হতে পারে এবং পরিবহন খরচ বাড়তে পারে। উপরন্তু, ইআইএ রিপোর্ট করেছে যে, মোট দেশীয় বাণিজ্যিক অপরিশোধিত তেলের মজুদ ৫.৫ মিলিয়ন ব্যারেল হ্রাস পেয়ে ৪৩১.১ মিলিয়ন ব্যারেল হয়েছে, "এএএ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এএএ এর মুখপাত্র অ্যাড্রিনে উডল্যান্ড যোগ করেছেন: "যেমন আমরা নতুন বছরে আরও এগিয়ে যাচ্ছি, মিশিগানের গাড়িচালকরা পাম্পে কম দাম দেখতে পাচ্ছেন। যদি গ্যাসের চাহিদা দুর্বল থাকে, তাহলে ড্রাইভাররা সম্ভবত গ্যাসের দাম নিচের দিকে দেখতে থাকবে।" গত সপ্তাহের তুলনায় মেট্রো ডেট্রয়েটের দৈনিক গ্যাসের দাম কমেছে। এই অঞ্চলের বর্তমান গড় হল প্রতি গ্যালনে ২.৮৮ ডলার, গত সপ্তাহের গড় থেকে প্রায় ৬ সেন্ট কম এবং গত বছরের একই সময়ের তুলনায় ৪৩ সেন্ট কম। এএএ’র তথ্য অনুসারে, জ্যাকসন (২.৯৩), অ্যান আরবার (২.৯১) এবং মারকুয়েটে (২.৯০ ডলার) গ্যাসের দাম সবচেয়ে বেশি। সর্বনিম্ন ব্যয়বহুল গ্যাসের দামের গড় হল গ্র্যান্ড র‌্যাপিডস (২.৬৯), ফ্লিন্ট (২.৭৪ ডিলার) এবং বেন্টন হারবারে (২.৭৫ ডলার)।
Source : http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বার্মিংহামে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তি পুলিশি হেফাজতে

বার্মিংহামে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তি পুলিশি হেফাজতে