আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

নবীগঞ্জে সিনিয়র সাংবাদিক তোফাজ্জল  হোসেনের ইন্তেকাল, দাফন সম্পন্ন 

  • আপলোড সময় : ০৯-০১-২০২৪ ০৪:৫৮:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৪ ০৪:৫৮:৪২ পূর্বাহ্ন
নবীগঞ্জে সিনিয়র সাংবাদিক তোফাজ্জল  হোসেনের ইন্তেকাল, দাফন সম্পন্ন 
নবীগঞ্জ, ৯ জানুয়ারি : নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেন রবিবার সকাল ৮ টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বিকেল পৌনে ৫ টায় গন্ধ্যা পূর্ব মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। 
জানাজার নামাজে অংশ গ্রহন করেন নবীগঞ্জ পৌর সভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সালেহ আহমদ চৌধুরী, বাসদ নেতা চৌধুরী ফয়সল শােয়েব, দলিল লিখক সমিতির সাবেক সভাপতি মোর্শেদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, ফখরুল আহসান চৌধুরী, এটিএম সালাম, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া,সাংবাদিক আলাউর রাহমান, আবু তালেব, এটিএম জাকিরুল ইসলাম,  কাউন্সিলর জাকির হোসেন, সাবেক কাউন্সিলর মিজান আহমেদ, দলিল লিখক বজলু মিয়া, ফারুক আহমেদ, সাজিদুর রহমান, জাকির হোসেন, সংবাদপত্র এজেন্ট মোশাহিদ আলী প্রমূখ। জানাজার নামাজ শেষে মরহুমকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। 
সাংবাদিক তোফাজ্জল হোসেন এর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে তাকে শেষ বারের মতো এক নজর দেখার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভীড় জমান। মরহুম তোফাজ্জল হোসেন সর্বশেষ সিলেটের দৈনিক কাজির বাজার পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধির দায়িত্ব পালন করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী