আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

 মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের মৃত্যু

  • আপলোড সময় : ১১-০১-২০২৪ ০১:১০:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৪ ০১:১০:৩১ পূর্বাহ্ন
 মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের মৃত্যু
ঢাকা, ১১ জানুয়ারি : রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) দীপান্বিতা বিশ্বাস দীপু। এ সময় নির্মাণাধীন ভবন থেকে তার মাথায় একটি ইট পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।বুধবার (১০ জানুয়ারি) রাতে মৌচাক মার্কেট এলাকার ফখরুদ্দিন রেস্টুরেন্টের পাশে এই দুর্ঘটনা ঘটে।
রমনা মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আওলাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাথায় ইট পড়ে দীপান্বিতা নামে এক নারী ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশের তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এসআই।
নিহত দীপান্বিতার স্বামী তরুণ বিশ্বাস জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকা দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিল দীপান্বিতা। এ সময় দুর্ঘটনা ঘটে। পরে রমনা থানা থেকে ফোন দিয়ে তার মৃত্যুর কথা জানানো হয়।
দীপান্বিতা বাংলাদেশ ব্যাংকের রাজধানীর সদরঘাট শাখায় সহকারী পরিচালক (এডি) হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরায়। তাদের তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর