আমেরিকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর

শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় তিন হিন্দু  ও এক বৌদ্ধ মন্ত্রী

  • আপলোড সময় : ১১-০১-২০২৪ ০২:৩৬:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৪ ০২:৩৬:১৬ পূর্বাহ্ন
শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় তিন হিন্দু  ও এক বৌদ্ধ মন্ত্রী
ঢাকা, ১ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা বঙ্গভবনে শপথ নেবে আজ। এই শপথের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। সব মিলিয়ে এবারসহ তিনি পাঁচবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন। শপথের পর তাদের দায়িত্ব বণ্টন করবেন প্রধানমন্ত্রী। 
নতুন মন্ত্রিসভায় ৩৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর চারজন সংখ্যালঘু সম্প্রদায়ের। এর মধ্যে তিনজন  হিন্দু এবং একজন বৌদ্ধ। গতকাল বুধবার রাতে  মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের যে ৪ জন মন্ত্রী হিসেবে শপথ নেবেন, তাদের মধ্যে তিনজন সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে  জয়ী হয়েছেন। বাকীজন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নেবেন। তাঁরা হলেন ডা: সামন্ত লাল সেন, সাধন চন্দ্র মজুমদার, নারায়ন চন্দ্র চন্দ, এবং কুজেন্দ্র্র লাল ত্রিপুরা।
ডা: সামন্ত লাল সেন বার্ন ও প্লাস্টিক সার্জারিতে  দেশের পরিচিত মুখ। তিনি  দেশের জাতীয় বার্ন ইনস্টিটিউটগুলোর সমন্বয়কের দায়িত্বে আছেন। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি তাকে ২০১৮ সালে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। তিনি বাংলাদেশ প্লাস্টিক সার্জন সোসাইটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এবারও মন্ত্রী হচ্ছেন নওগাঁ-১ আসনে টানা চারবার জয়ী সাধন চন্দ্র মজুমদার। বিদায়ী মন্ত্রীসভায় তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেলেন খাগড়াছড়ি আসন থেকে টানা তিন বার নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। ২০১৭ সালের শেষ দিকে কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি টাস্কফোর্সের পঞ্চম চেয়ারম্যান হিসেবে এখনো দায়িত্ব পালন করছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হচ্ছেন নারায়ণ চন্দ্র চন্দ। প্রধান শিক্ষক থেকে ইউপি চেয়রম্যান, এর পর সংসদ সদস্য থেকে প্রতিমন্ত্রী, আর এবার হচ্ছেন পূর্ণমন্ত্রী।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র

কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র