আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

টেকনোক্রেট মন্ত্রী হচ্ছেন হবিগঞ্জের সন্তান ডা: সামন্ত লাল

  • আপলোড সময় : ১১-০১-২০২৪ ০৪:৫০:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৪ ০৪:৫০:৪৫ পূর্বাহ্ন
টেকনোক্রেট মন্ত্রী হচ্ছেন হবিগঞ্জের সন্তান ডা: সামন্ত লাল
ঢাকা, ১১ জানুয়ারি : সরকারের নতুন মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন দেশের প্রখ্যাত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন ও জাতীয় বার্ন ইনস্টিটিউটগুলোর সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। হঠাৎ মন্ত্রিপরিষদে ডাক পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে সামন্ত লাল বলেন, আমি খুবই আশ্চর্যান্বিত এবং নার্ভাস। বুধবার (১০ জানুয়ারি) রাতে তিনি এমন অনুভূতি প্রকাশ করেন।
ডা. সামন্ত লাল বলেন, এতো বড় দায়িত্ব। কীভাবে কী হবে বুঝতে পারছি না। সত্যি বলতে আমি খুবই নার্ভাস। এর আগে সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন টেকনোক্র্যাট কোটায় তার নাম ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, গুণী এই চিকিৎসককে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হতে পারে।
ডা. সামন্ত লাল সেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ প্লাস্টিক সার্জন সোসাইটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি তাকে ২০১৮ সালে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।

 এক নজরে ডা. সামন্ত লাল সেন
১৯৪৯ সালের ২৪ নভেম্বর তৎকালীন পূর্ববঙ্গের সিলেটের হবিগঞ্জের নাগুরা গ্রামে অধ্যাপক ডা. সামন্ত লাল সেন জন্মগ্রহণ করেন। ডা. সেন্ট ফিলিপস হাই স্কুল থেকে ১৯৬৪ সালে মাধ্যমিক সম্পন্ন করে সুরেন্দ্রনাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ১৯৭৩ সালে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ১৯৮০ সালে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে ‘ডিপ্লোমা ইন স্পেশালাইজড সার্জারি’ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জার্মানি ও ইংল্যান্ডে সার্জারিতে আরো প্রশিক্ষণ গ্রহণ করেন।
উল্লেখ্য, আজ রাতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের তালিকা সাংবাদিকদের জানান সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। সেই তালিকায় ঠাঁই পান ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী। এর মধ্যে স্থপতি ইয়াফেস ওসমান, ড. সামন্ত লাল সেন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে ডাক পান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর