আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা

  • আপলোড সময় : ১১-০১-২০২৪ ০১:০১:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৪ ০১:০১:৩৬ অপরাহ্ন
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা
ঢাকা, ১১ জানুয়ারি : পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে চার মেয়াদে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। শপথগ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যরা নিজ নিজ শপথবাক্যে সই করবেন।
৩৬ সদস্যের মন্ত্রিসভায় ২৫ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ১১ জন। যেখানে আগের মন্ত্রিসভার প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থেকে এবার মন্ত্রী হচ্ছেন তিনজন। তারা হলেন, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এরইমধ্যে অধিকাংশ সদস্যই বঙ্গভবনে প্রবেশ করেছেন।
 পূর্ণমন্ত্রীর তালিকায় থাকা ২৫ জনের মধ্যে রয়েছেন: আ. ক. ম. মোজাম্মেল হক (গাজীপুর-১), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪), আসাদুজ্জামান খান (ঢাকা-১২), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯), মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), আনিসুল হক (বাহ্মণবাড়িয়া-৪), মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১), র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), মো. আব্দুর রহমান (ফরিদপুর-১), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯), ফরহাদ হোসেন (মেহেরপুর-১), মো. ফরিদুল হক খান (জামালপুর-২), মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬)। টেকনোক্র্যাট ক্যাটাগরিতে ইয়াফেস ওসমান ও সামন্ত লাল সেন পূর্ণমন্ত্রীর তালিকায় রয়েছেন।
 প্রতিমন্ত্রীদের তালিকায় রয়েছেন: বেগম সিমিন হোমেন (রিমি) (গাজীপুর-৪), নসরুল হামিদ (ঢাকা-৩), জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), মো. মহিববুর রহমান (পটুয়াখালী-৪), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), জাহিদ ফারুক (বরিশাল-৫), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), বেগম রুমানা আলী (গাজীপুর-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২), আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬)।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন